ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হোয়াইট হাউজের সামনে মাথায় পিস্তল ঠেকিয়ে আত্মহত্যা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্টের আবাসিক প্রাসাদ হোয়াইট হাউজের বেষ্টনির বাইরে এক ব্যক্তি নিজেকে গুলি করে হত্যা করেছে বলে দেশটির নিরাপত্তা বাহিনী দাবি করেছে।

মার্কিন গোয়েন্দা বিভাগ জানিয়েছে, হোয়াইট হাউজের পেনসিলভানিয়া অ্যাভিনিউ সংলগ্ন বেষ্টনির কাছে শনিবার স্থানীয় সময় দুপুরের আগে এক ব্যক্তি একটি বন্দুক দিয়ে ‘নিজেকে লক্ষ্য করে’ কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে।

এ ঘটনায় অন্য কেউ আহত হয়নি। ঘটনার সময় প্রেসিডেন্ট ট্রাম্প ফ্লোরিডা সফরে ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ঘটনাস্থল থেকে মানুষকে সরে পড়তে দেখা গেছে গুলিবর্ষণের সময় ঘটনাস্থলে প্রচুর মানুষ উপস্থিত ছিলেন যারা গুলির শব্দ শুনে দৌড়ে পালান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ঘটনাস্থল থেকে মানুষকে দৌড়ে সরে পড়তে দেখা গেছে। নিহত ব্যক্তির নাম-পরিচয় বা তার কথিত ‘আত্মহত্যা’র কারণ সম্পর্কে কিছু জানায়নি মার্কিন নিরাপত্তা বাহিনী।

সাম্প্রতিক বছরগুলোতে হোয়াইট হাউজকে ঘিরে এ ধরনের বেশ কয়েকটি নিরাপত্তাজনিত ঘটনা ঘটেছে। সর্বশেষ গত ২৩ ফেব্রুয়ারি হোয়াইট হাউজ ভবনের বাইরে একটি চলন্ত গাড়ি একটি নিরাপত্তা বেষ্টনিকে ধাক্কা দেয়। ওই ঘটনায় গাড়ির ৩৫ বছর বয়সি নারী চালককে আটক করে পুলিশ।

এ ছাড়া, গত বছরের মার্চ মাসে মরিচের স্প্রে হাতে নিয়ে এক ব্যক্তি হোয়াইট হাউজের বেষ্টনি টপকে ভেতরে প্রবেশ করেছিল। ওই অবস্থায় অন্তত ১৬ মিনিট হোয়াইট হাউজের চত্বরে অবস্থান করার পর পুলিশ তাকে আটক করে।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

হোয়াইট হাউজের সামনে মাথায় পিস্তল ঠেকিয়ে আত্মহত্যা

আপডেট সময় ০৩:১৪:১৬ অপরাহ্ন, রবিবার, ৪ মার্চ ২০১৮