ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা দেশের জনগণই নির্ধারণ করবে ইরানের ভবিষ্যৎ: পেজেশকিয়ান সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, হজের বিমান ভাড়া আরও কমবে: পর্যটনমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানের হাতে ন্যস্ত করা হয়েছে : মির্জা ফখরুল জুলাই সনদ নয়, সংবিধান সংশোধনে ব্যস্ত সরকার: মাহমুদা মিতু গণতন্ত্র শক্তিশালী না হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে না আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু গালাগালি ও হামলা দুটোই অতীতমুখী রাজনীতি: মঞ্জু মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী

আ.লীগকে দিলে আমাদেরও দিতে হবে: মোশাররফ

অাকাশ জাতীয় ডেস্ক:

জনসভার জন্য সোহরাওয়ার্দী ‍উদ্যান আওয়ামী লীগকে বরাদ্দ দেয়ায় বিএনপিকেও তা দিতে হবে। বলেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

বিএনপি নেতা বলেন, ‘আমরা জানতে পেরেছি আওয়ামী লীগ ৭ মার্চ জনসভা করবে। এরপরে এরশাদ করবেন। আমরা ১২ তারিখ সমাবেশ করার অনুমতি চেয়েছি। আমাদের অনুমতি দিন। অন্যথায় বুঝবো সরকার এক দেশে দুই আইন চালু করেছে।’

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সমাবেশে বক্তব্য রাখছিলেন মোশাররফ।

গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে কারাগারে পাঠানোর পর বিএনপি ধারাবাহিক নানা কর্মসূচি পালন করলেও ২২ ফেব্রুয়ারি রাজধানীতে সমাবেশের অনুমতি পায়নি। ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং একুশে বইমেলার কারণ দেখিয়ে এই অনুমতি দেয়া হয়নি। সেই সমাবেশ আগামী ১২ ফেব্রুয়ারি করার অনুমতি চেয়েছে দলটি।

পুলিশ এবার সমাবেশের অনুমতি দেবে আশা করে খন্দকার মোশাররফ বলেছেন, ‘আমাদের সমাবেশ স্মরণকালের বৃহৎ জনসভা হবে।’

খালেদা জিয়াকে বাদ দিয়ে সরকার আগামী নির্বাচন করতে চাইলে অর্ধেক পথেও যেতে পারবে না বলেও সতর্ক করেন বিএনপি নেতা। বলেন, ‘জনগণ খালেদা জিয়াকে ছাড়া নির্বাচন মেনে নিবে না।’

খালেদা জিয়াকে সাজা দিয়ে রায়ের অনুলিপি পেতে বিলম্বের জন্যও সরকারের সমালোচনা করেন মোশাররফ। বলেন, ‘সরকার নিজেদের ডিজিটাল বলেন। রায়ের সার্টিফাইট কপি পাঁচ দিনের মধ্যে পাওয়ার কথা থাকলেও পেতে লেগেছে ১১ দিন। হাইকোর্ট নথি তলব করার পর ১০ দিন কেটে গেছে। তিন কিলোমিটার পথ পাড়ি দিয়ে নথি আসতে কত সময় লাগে? এতেই বুঝা যায় সরকার উদ্দেশ্যমূলকভাবে বেগম খালেদা জিয়াকে আটকে রেখেছে।’

খালেদা জিয়াকে সাজা দেয়ায় তার ভাবমূর্তি বেড়েছে দাবি করে বিএনপি নেতা বলেন, ‘তিনি (খালেদা জিয়া) জনগণের সহানুভুতি পাচ্ছেন, তার প্রতি জনগণ আস্থা রাখছে।’

সরকার তাদের পকেট ভারী করার জন্য গ্যাস, বিদ্যুতের দাম বাড়ানোর পাঁয়তারা করছে মন্তব্য করে সাবেক মন্ত্রী বলেন, ‘গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর কোনো যুক্তি নাই। শুধু লুটপাট করার জন্যই দাম বাড়ানোর কথা বলছে।’

সমাবেশের আয়োজক সংগঠন ওলামা দলের সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী ত্র্যানী, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মাদ রহমাতুল্লাহ, ওলামা দলের সাধারণ সম্পাদক শাহ মাওলানা নেছারুল হক প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি

আ.লীগকে দিলে আমাদেরও দিতে হবে: মোশাররফ

আপডেট সময় ১২:১০:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৪ মার্চ ২০১৮