ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আলোচিত ‘সারাহা’ অ্যাপ বাতিল হলো

আকাশ আইসিটি ডেস্ক: 

গত বছর সারাহ অ্যাপ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছিল। নিজের পরিচয় গোপন করে অন্যদের বার্তা পাঠানোর সুযোগ ছিল এই অ্যাপটিতে। এটি নিয়ে সমালোচনাও কম হয়নি। অনেকেই অ্যাপটি বন্ধের পক্ষে মত দিয়েছিলেন। কিন্তু তাতে অ্যাপ নির্মাতাদের টনক নড়েনি। অবশেষে অ্যাপটি গুগল প্লে স্টোর এবং অ্যাপলের অ্যাপ স্টোর থেকে সরানো হলো।

গত বছর জুলাইতে লঞ্চ করে সারাহা অ্যাপ। খুব কম সময়ের মধ্যেই সারা বিশ্বে দারুণ জনপ্রিয় হয়ে যায় সারাহা। আরবীতে সারাহা শব্দের মানে আন্তরিকতা। এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা নাম গোপন রেখে অপরকে নানা মেসেজ পাঠাতে থাকেন। কিন্তু কী এমন হল, যার জন্য অ্যাপ স্টোর থেকে সরিয়ে দিতে হল অ্যাপটিকে?

অস্ট্রেলিয়ার বাসিন্দা ক্যাটরিনা কলিনস অভিযোগ দায়ের করেছেন এই অ্যাপের বিরুদ্ধে। তার অভিযোগ, তিনি এবং তার কন্যা সারাহা অ্যাপের কাণ্ডকারখানা নিয়ে বেশ ভয়েই রয়েছেন। তার কন্যা এই অ্যাপের মাধ্যমে অশ্লীল সমস্ত মেসেজ পেতে থাকেন। এমনকি এক মেসেজে তাকে বলা হয়, যদি ওই মহিলার কন্যা নিজেকে শেষও করে দেন, তাহলে কেউ তার পরোয়া করবেন না। শিশু এবং কন্যাদের উপর যেভাবে এই অ্যাপের অপপ্রয়োগ করা হচ্ছে, তাতে চিন্তিত ক্যাটরিনা কলিনস নামে ওই মহিলা। এর পর বিষয়টি খতিয়ে দেখে গুগল এবং অ্যাপল কর্তৃপক্ষ। এরপরই তুমুল জনপ্রিয় হওয়ার সত্বেও অ্যাপ স্টোর থেকে সরিয়ে দেওয়া হয় সারাহাকে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আলোচিত ‘সারাহা’ অ্যাপ বাতিল হলো

আপডেট সময় ১১:১৫:১১ অপরাহ্ন, শনিবার, ৩ মার্চ ২০১৮