ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

নির্বাচনে আবারও যুক্তরাষ্ট্রের সহায়তা চাইলেন তোফায়েল

অাকাশ জাতীয় ডেস্ক:
বর্তমান সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক করতে আবারও যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আজ শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে সাবেক হল ছাত্র হিসেবে বিশেষ অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ সার্জেন্ট জহুরুল হক হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি র‍্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ। অনুষ্ঠান উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান।

বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সঙ্গে এ হলের নাম জড়িয়ে আছে বলে জানান বক্তারা। সে সময় এ হলের নাম ছিল ইকবাল হল। বক্তারা স্মৃতিচারণ করে বলেন, ছাত্র আন্দোলন ও মুক্তি আন্দোলনে এই হলের শিক্ষার্থীদের অবদান অপরিসীম।

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত, তিনি বলেছিলেন যে তারা—যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র—তারা অংশগ্রহণমূলক নির্বাচন চায়। আমি বলেছি যে, হ্যাঁ আমরাও অংশগ্রহণমূলক নির্বাচন চাই। কিন্তু সে নির্বাচন হতে হবে আমেরিকার মতো। বারাক ওবামা (সাবেক মার্কিন প্রেসিডেন্ট) যেমন ক্ষমতায় থেকে নির্বাচন করেছেন, নির্বাচন দিয়েছেন। যাদের রেজিস্ট্রেশন আছে নির্বাচন কমিশনে, সকলেই সে নির্বাচনে অংশগ্রহণ করুক। এমনকি আপনি যদি পারেন, আপনিও ভূমিকা রাখেন, যাতে সবাই সে অংশগ্রহণমূলক নির্বাচনে অংশগ্রহণ করে।’

গতকাল বৃহস্পতিবার জাতীয় নির্বাচনে নিবন্ধিত সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। রাজধানীর একটি হোটেলে ২৫তম ‘ইউএস ট্রেড শো’র উদ্বোধন শেষে মন্ত্রী এ আহ্বান জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

নির্বাচনে আবারও যুক্তরাষ্ট্রের সহায়তা চাইলেন তোফায়েল

আপডেট সময় ০৪:০৯:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৩ মার্চ ২০১৮