ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

২০১৮ আইপিএল আসরে ডিআরএস ব্যবহৃত হবে

আকাশ স্পোর্টস ডেস্ক:

দীর্ঘদিন বিতর্কের পরে শেষ পর্যন্ন চলতি বছর ভারতীয় প্রিমিয়ার লীগ আসরে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) ব্যবহারের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রেফারেল পদ্ধতিতে এই প্রযুক্তি ব্যবহারের বিপক্ষে প্রায় এক বছর যাবত বিসিসিআই নিজেদের সিদ্ধান্তে অবিচল ছিল। কিন্তু ২০১৬ সালে ইংল্যান্ডের ভারতীয় সফরে এই প্রযুক্তি ব্যবহার শুরু হলে বেশ কিছু সফলতা আসায় আইপিএল এর ১১তম আসরে এটি চালু করার সিদ্ধান্ত হয়।

স্থানীয় গণমাধ্যমের সূত্র মতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবার আগে বিসিসিআই বিষয়টি নিয়ে বেশ কয়েকবার চিন্তা করেছে। বিসিসিআইয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে সব ধরনের প্রযুক্তি ভালভাবে ব্যবহৃত হলে ডিআরএস নয় কেন, এই ধরনের প্রশ্নও বোর্ড সভায় উত্থাপিত হয়েছে। প্রায় দেড় বছর যাবত আন্তর্জাতিক ম্যাচগুলোতে ভারত এই প্রযুক্তি ব্যবহার করে আসছে।

সূত্রটি আরো জানিয়েছে, গত বছর ডিসেম্বরে বিসিসিআই ১০জন আম্পায়ারের সংক্ষিপ্ত তালিকা করেছিল যারা আইপিএল’এ ম্যাচ পরিচালনা করে থাকে। তাদের নিয়ে পরীক্ষামূলকভাবে ডিআরএস সেসন পরিচালনা করা হয়েছে। আইসিসি আম্পায়ারর্স কোচ ডেনিস বার্নস ও আম্পায়ার পল রাইফেল এখানে মেন্টর হিসেবে কাজ করেছিলেন।-বাসস

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

২০১৮ আইপিএল আসরে ডিআরএস ব্যবহৃত হবে

আপডেট সময় ১২:০৬:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২ মার্চ ২০১৮