ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

হঠাৎই ফেসবুকে বোমা ফাটালেন মিথিলা

আকাশ বিনোদন ডেস্ক: 

প্রেম, ভালোবাসা অতঃপর বিয়ে, তাহসান মিথিলার এমন সুখের পরিণতি দেখে তাদের চেয়ে বেশি সুখ পেয়েছিল তাদের ভক্তরা। গান, অভিনয় দুই ভুবনেই বেশ জনপ্রিয় তাহাসান ও মিথিলা, ভক্ত সংখ্যাও তাদের অগণিত।

তাই তাদের ভালোবাসার সংসারের সাথে কোটি ভক্তারাও বাস করতে শুরু করে। মিডিয়ার আদর্শ তারকা জুটি ছিলেন তারা। আর তাদের বিচ্ছেদে সারা দেশবাসী বিষাদে পড়বে এটাই সত্য ছিল, হয়েছেও তাই।
এরই মধ্যে পেরিয়ে গেছে বিবাহবিচ্ছেদের প্রায় আট মাস। একমাত্র মেয়ে আইরা তাহরিম খানকে নিয়ে নতুন করে জীবন গুছিয়ে নিয়েছেন মিথিলা। তাহসানের সঙ্গে ডিভোর্স-পরবর্তী সময়ে নানা প্রতিবন্ধকতার শিকার হয়েছিলেন এই মডেল-অভিনেত্রী। সব প্রতিকূলতা জয় করে এখন পুরোদস্তুর কাজ করে যাচ্ছেন।

একের পর এক যুক্ত হচ্ছেন নতুন নতুন প্রজেক্টের সঙ্গে! খারাপ সময়টায় মিথিলা জীবনকে নতুনভাবে উপলব্ধি করেছেন। চিনেছেন আশপাশের মানুষকে। অন্যদের নেতিবাচক আচরণ তাকে আরো শক্ত হতে, আরো এগিয়ে যেতে সাহায্য করেছে বলে অভিমত মিথিলার।

এ নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টও দেন। লিখেছেন, ‘সেই সব মানুষকে অনেক ধন্যবাদ, যারা বিভিন্নভাবে আমাকে আঘাত করেছে, আমার সঙ্গে প্রতারণা করেছে, পেছন থেকে ছুরিকাঘাত করেছে এবং অসময়ে ছেড়ে চলে গেছে।

এখান থেকে জীবনের অনেক বড় একটা শিক্ষা পেয়েছি। এই পরিস্থিতির কারণে আরো শক্তিশালী হতে পেরেছি, নিজের প্রতি বিশ্বাস অর্জন করতে পেরেছি। যারা আমার সঙ্গে এসব করেছে, আল্লাহ যেন তাদের ব্যক্তিগত জীবনে শান্তিতে রাখে—আমি সেই প্রার্থনাই করি। ’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

হঠাৎই ফেসবুকে বোমা ফাটালেন মিথিলা

আপডেট সময় ০৯:৪৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মার্চ ২০১৮