ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থগিত সীমান্ত বাণিজ্য পুনরায় চালুর আহ্বান মিয়ানমারের রাষ্ট্রদূতের ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি: বিরোধীদলীয় নেতা স্কুলছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতন, অভিযুক্ত বিএনপি নেতা আটক প্রান্তিক মানুষের নাগালে মানসম্মত চিকিৎসা পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ: মির্জা ফখরুল চীনে ভারি বৃষ্টিতে ভূমিধসে নিহত বেড়ে ২৫, বেইজিংসহ একাধিক অঞ্চলে সতর্কতা হামাসের দুই কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের হাসিনাকে গুম-খুন নিয়ে প্রশ্ন না করে অনেক সাংবাদিক তৈলমর্দনে ব্যস্ত ছিলেন: কাদের গনি ঢাকায় ফের ওয়াটার বাস চালুর উদ্যোগ, যুক্ত হতে পারে বেসরকারি খাত জনগণ আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত, কীভাবে আসবেন আসেন: শেখ হাসিনাকে পরওয়ার নতুন আইন কর্মকর্তাদের সততার সঙ্গে কাজ করার আহ্বান অ্যাটর্নি জেনারেলের

খালেদার বিরুদ্ধে কুমিল্লায় নাশকতার মামলা চলতে বাধা নেই

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৭৮ জনের বিরুদ্ধে কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় হাইকোর্টের স্থগিতাদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। এর ফলে বিচারিক আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে এ মামলা চলতে বাধা থাকলো না বলে জানিয়েছেন আইনজীবীরা।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাষ্ট্রপক্ষের এক আবেদনের শুনানি নিয়ে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তার সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেব নাথ।

বিশ্বজিৎ দেব নাথ বলেন, ‘২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি কুমিল্লায় যাত্রিবাহী বাস আইকন পরিবহনে ভাঙচুর ও পেট্রোল দিয়ে সাত জন যাত্রীকে হত্যা ও প্রায় ২৫/২৬ জনকে আহত করা হয়। পরে প্রায় ৫৬ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ও ২৫(ঘ) ধারায় কুমিল্লার দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল-১ এ মামলাটির কার্যক্রম শুরু হয়। এরপর ২০১৭ সালের ২ ফেব্রুয়ারি এ মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আসামি করে মোট ৭৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযোগপত্রে খালেদা জিয়াকে ৫১ তম আসামি করা হয়।’

তিনি আরও বলেন, ‘অভিযোগপত্র দাখিলের পর এ মামলা স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন করা হলে ২০১৭ সালের ২৫ অক্টোবর বিচারিক আদালত চলমান মামলাটির ওপর স্থগিতাদেশ দেন। কিন্তু হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে আবেদন করা হলে চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করে দেন। এর ফলে কুমিল্লার বিচারিক আদালতে খালেদা জিয়াসহ ৭৮ জনের বিরুদ্ধে মামলার কার্যক্রম চলতে আর কোনও বাধা নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্থগিত সীমান্ত বাণিজ্য পুনরায় চালুর আহ্বান মিয়ানমারের রাষ্ট্রদূতের

খালেদার বিরুদ্ধে কুমিল্লায় নাশকতার মামলা চলতে বাধা নেই

আপডেট সময় ০৫:৫১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৮