ঢাকা ০৮:০২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ত্রাণ বিতরণে অনিয়ম হলেই ব্যবস্থা: ত্রাণমন্ত্রী জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে: স্বাস্থ্যমন্ত্রী প্রকৃত শহীদ ও মুক্তিযোদ্ধার সঠিক তালিকা প্রণয়নে রাজনীতিকরণ হয়েছে: প্রধানমন্ত্রী অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী নগর ব্যবস্থাপনায় সমন্বিত ‘সিটি গভর্নমেন্ট’ কাঠামোর ওপর প্রতিমন্ত্রীর জোর ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বিশ্বব্যাপী চক্ষু স্বাস্থ্যসেবায় নেতৃত্বে থাকবে বাংলাদেশ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিন্টু হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনে শিক্ষার্থীবান্ধব ৫টি উদ্যোগ নিয়েছে সরকার : মাহদী আমিন

বিএনপির তহবিলে এবার উদ্বৃত্ত ১৪ লাখ টাকা

অাকাশ জাতীয় ডেস্ক:

টানা দুই বছর ঘাটতি পর এবার নির্বাচন কমিশনে দেওয়া আর্থিক বিবরণে দলের তহবিলে ১৪ লাখ টাকা উদ্বৃত্ত দেখিয়েছে বিএনপি।গত বছর কাউন্সিলে তোলা চাঁদা থেকে এবার তহবিলে এই অর্থ জমা থাকে বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার বিকালে নির্বাচন কমিশনে ২০১৬ পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের প্রতিবেদন দেয় বিএনপির একটি প্রতিনিধি দল।একই দিন আওয়ামী লীগও তাদের আর্থিক প্রতিবেদন জমা দেয়। এতে দেখা যায়, ক্ষমতাসীন দলটির আয় কমলেও তাদের তহবিলে ২৫ কোটি টাকা জমা রয়েছে।দশম সংসদ নির্বাচন বর্জনকারী বিএনপি এরপর দুই বছর তহবিলে ঘাটতি দেখিয়েছিল।

সোমবার আর্থিক প্রতিবেদন জমা দিয়ে রিজভী সাংবাদিকদের বলেন, এ পঞ্জিকা বছরে বিএনপির আয় ৪ কোটি ১৩ লাখ ৬৮ হাজার ৭৩০ টাকা। এর বিপরীতে ব্যয় ৩ কোটি ৯৯ লাখ ৬৩ হাজার ৮৫২ টাকা। উদ্বৃত্ত রয়েছে ১৪ লাখ ৪ হাজার ৮৭৮ টাকা। “কাউন্সিলে আমরা কিছু ডোনেশন পেয়েছি, তাই এবার উদ্বৃত্ত হয়েছে,” বলেন তিনি।

২০১৬ সালে আওয়ামী লীগের আয় হয় চার কোটি ৮৪ লাখ ৩৪ হাজার ৯৭ টাকা। আর ব্যয় ছিল তিন কোটি ১ লাখ ৮৪ হাজার ৭৯৯ টাকা। ২০১৫ সালে বিএনপির ১ কোটি ৭৩ লাখ ৩ হাজার ৩৬৫ টাকা আয়ের বিপরীতে ব্যয় হয়েছিল এক কোটি ৮৭ লাখ ২৯ হাজার ৬৪৯ টাকা। বছরের শুরুতে দলের হাতে ছিল ২ কোটি ৮৪ লাখ ৮৮ হাজার ৭৪৫ টাকা। সমাপনী ব্যালেন্স ছিল ২ কোটি ৭০ লাখ ৬২ হাজার ৪৬১ টাকা। ২০১৪ সালে বিএনপি দুই কোটি ৮৭ লাখ ৪৮ হাজার ৫৭৪ টাকা আয়ের বিপরীতে তিন কোটি ৫৩ লাখ তিন হাজার ৫৯০ টাকা ব্যয় দেখিয়েছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ত্রাণ বিতরণে অনিয়ম হলেই ব্যবস্থা: ত্রাণমন্ত্রী

বিএনপির তহবিলে এবার উদ্বৃত্ত ১৪ লাখ টাকা

আপডেট সময় ১২:১৪:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০১৭