ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চুলের আগা ফেটে যাচ্ছে?

আকাশ নিউজ ডেস্ক:

এ সময় আবহাওয়ার স্বভাব বোঝা দায়। এই ঠাণ্ডা তো এই গরম। চুলের আগা একবার ফেটে গেলে তা পুরনো রূপে ফিরিয়ে আনা যায় না। তাই আগা ফাটা রোধে প্রথমে ফেটে যাওয়া অংশ কেটে ফেলতে হবে। বাড়িতেই কেটে নিতে পারেন অথবা পার্লারে ট্রিমিং করাতে পারেন।

চুলের সবচেয়ে কার্যকর খাবার হলো তেল। চুলের পুষ্টির জোগানে তেলের তেলেসমাতি সর্বাধিক। আমরা সাধারণত নারিকেলের তেলই ব্যবহার করি। তবে চুলের ধরন বুঝে জলপাই তেল, সূর্যমুখী তেল বা তিলের তেলও ব্যবহার করতে পারেন। চুলে নিয়মিত তেল ব্যবহার করলে চুলের আগা ফেটে যাওয়ার সমস্যা অনেকাংশেই রোধ করা সম্ভব। সে ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় সপ্তাহে অন্তত তিন থেকে চার দিন চুলে তেল লাগানো। আর প্রতিদিন অবশ্যই শ্যাম্পু না করা। সপ্তাহে দুই থেকে তিন দিনের বেশি চুলে শ্যাম্পু করলে চুলে রুক্ষভাব আসতে পারে। চুল রুক্ষ হলে আগা ফেটে যায় সহজে।

মনে রাখুন—

চুল আঁচড়াতে মোটা দাঁতের চিরুনি ব্যবহার করুন। সরু দাঁতের চিরুনিতে চুলে বারবার জট পড়ে। জট ছাড়াতে চুলের আগা ফেটে যায় প্রায়ই।

মাথা ধোয়ার পর দ্রুত চুল শুকাতে অনেকেই হিট ড্রায়ার ব্যবহার করেন। এটা পরিহার করতে চেষ্টা করুন। সময় নিয়ে চুল শুকিয়ে নিন। নিতান্তই দ্রুত শুকিয়ে নিতে কুল ড্রায়ার ব্যবহার করুন। হেয়ার স্টাইলিং করতেও এটা মনে রাখুন।

ফলিক এসিড ও বায়োটিনযুক্ত খাবার খান। প্রোটিনযুক্ত খাবার বেশি খেতে হবে। ভিটামিন ‘বি’ কমপ্লেক্স, ভিটামিন ‘সি’, ‘ই’ চুলের জন্য অত্যন্ত কার্যকর।

মাসে অন্তত একবার চুলের আগা কেটে নিতে হবে অর্থাৎ ট্রিমিং করাতে হবে।

যাঁদের চুল রুক্ষ তাঁরা শ্যাম্পু করার আগে চুলে তেল লাগিয়ে রাখুন ঘণ্টাখানেক। শ্যাম্পু করার পর চুল ভালোমতো ধুয়ে কন্ডিশনার লাগাতে ভুলবেন না।

আগা ফেটে যাওয়া রোধ করার ছোট্ট একটা টোটকা হলো, অলিভ অয়েলের সঙ্গে মধু মিশিয়ে প্যাক তৈরি করুন। শ্যাম্পু করার পর তা চুল ধুয়ে লাগিয়ে ৩০ মিনিট রেখে দিন। তারপর ভালোমতো ধুয়ে নিন। প্রয়োজনে আরেকবার শ্যাম্পু করে নিতে পারেন।

১ কাপ ঘন দুধ, ২টি ডিম, কয়েক ফোঁটা নারিকেল তেল নিয়ে দুধে ডিম মিশিয়ে নিন। সাদা ফেনা বের হলে কয়েক ফোঁটা নারিকেল তেল মিশিয়ে চুলের গোড়া থেকে আগায় ভালোমতো লাগিয়ে ঘণ্টাখানেক রেখে শ্যাম্পু করে নিলে চুলের আগা ফেটে যাওয়া সমস্যায় উপকার পাবেন।

হেয়ার স্প্রে যথাসম্ভব কম ব্যবহার করুন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চুলের আগা ফেটে যাচ্ছে?

আপডেট সময় ১২:৫৭:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৮