ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরতাল করার সেই সুযোগ আমরা কাউকে দেব না ক্রীড়া খাত পুনরুজ্জীবনে পদক্ষেপ নেওয়া হচ্ছে, অতীতের দুর্নীতির তদন্ত চলছে: ক্রীড়া প্রতিমন্ত্রী সুনামগঞ্জে এতো বজ্রপাত হয়, জানলে বিয়েই করতাম না ওখানে : স্পিকার এপ্রিলের ২৬ দিনে রেমিট্যান্স এলো ২৭২ কোটি ডলার মুম্বাইয়ে বিরিয়ানি ও তরমুজ খেয়ে স্বামী-স্ত্রী ও দুই মেয়ের মৃত্যু নেত্রকোনায় বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের মেয়েদের স্নাতক পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ ৩০ এপ্রিলের পর সারা দেশে জুয়া ও মাদকের বিরুদ্ধে সমন্বিত অভিযান: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ৮টি বিমানবন্দরের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা জারি

‘ভাইজান’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় দীপা

আকাশ বিনোদন ডেস্ক: 

প্রথমবারের মতো ‘ভাইজান’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় পদার্পণ করলেন দীপা খন্দকার। তিনি নাচ, বিজ্ঞাপনচিত্র, উপস্থাপনা আর অভিনয়ে কুড়িয়েছেন ভূয়সী প্রশংসা। ক্যারিয়ারের শুরু থেকেই চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়ে আসছেন ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী।

দীর্ঘ ক্যারিয়ারে এবার দীপাও চলচ্চিত্রে অভিনয়ের জন্য আগ্রহী হয়েছেন। তারই ধারাবাহিকতায় প্রথমবারের মতো ওপার বাংলার পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়ের ‘ভাইজান’ চলচ্চিত্রে অভিনয় করছেন তিনি।

পরিচালক সূত্রে জানা যায়, এই ছবিতে দীপার বিপরীতে দেখা যাবে ওপার বাংলার শান্তি লাল মুখোপাধ্যায়কে। এছাড়া এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় নায়ক শাকিব খান। তার বিপরীতে থাকছেন ওপার বাংলার শ্রাবন্তী ও পায়েল সরকার।

জানা যায়, আগামী ৩ মার্চ থেকে কলকাতায় ছবিটির শুটিং শুরু হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, যাত্রীর ভাঙল ৪ দাঁত

‘ভাইজান’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় দীপা

আপডেট সময় ১০:২০:২২ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৮