ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণ শুরু, আসবে ১.৩ বিলিয়ন ডলারের বিনিয়োগ গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের আন্দোলনের সফলতাকে নিজেদের বলে দাবি করেছে জামায়াতের বুদ্ধিজীবীরা: রাশেদ খাঁন ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র, চিকিৎসাসেবা হতে হবে রোগীবান্ধব: তথ্যমন্ত্রী নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক আটক জুলাই ব্যর্থ হলে ‘শেখরাজ্য’ প্রতিষ্ঠা হতো বাংলাদেশে: মঞ্জু উগ্রবাদ ঠেকাতে সার্বক্ষণিক নজরদারি চলছে: সিটিটিসি

যুবলীগ ও ছাত্রলীগ দ্বারা আইনশৃঙ্খলা বাহিনী ভরা হয়েছে: রিজভী

অাকাশ জাতীয় ডেস্ক:

নয়া পল্টনে কালো পতাকা প্রদর্শন কর্মসূচিতে অংশগ্রহণরত বিএনপি নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান থেকে যে রঙিন পানি ছুড়েছে, তাতে ভিজতে হয়েছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও।

কালো পতাকা নিয়ে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে দলের কেন্দ্রীয় কার্যালয়ের ফটকের সামনে বিএনপি নেতা-কর্মীরা বসে পড়ার পর প্রথমে ধাওয়া ও লাঠিপেটা করে পুলিশ।

এরপর জল কামানের গাড়িটি সক্রিয় হয়, গরম রঙিন জল ছুড়তে থাকে ফটকের সামনে অবস্থান নেওয়া নেতা-কর্মীদের উপর।ওই সময় বিএনপি মহাসচিব হাত উঁঠিয়ে পুলিশকে তা ছুড়তে বারণ করলে জলকামানের নল বিএনপি মহাসচিবের দিকেই তাক করে পুলিশ।

মুহূর্তে মধ্যে ফখরুলের সাদা স্ট্রাইপের ফুল শার্ট ভিজে যায়। তার প্যান্ট ও মুখমণ্ডলেও লাগে রঙিন পানির ছটা।মহাসচিব বাঁচতে কয়েকজন নেতা-কর্মী পানির সামনে দাঁড়লেও রক্ষা হয়নি।

এক পর্যায়ে ফখরুলকে কয়েকজন নেতা-কর্মী ফটকের ভেতরে নিয়ে যান। তিনি তৃতীয় তলায় নিজের চেম্বারে গিয়ে ভেজা জামা-কাপড় বদলে নেন।

তার দেড় ঘণ্টা পর বেলা ১২টায় যখন সংবাদ সম্মেলনে আসেন, তখন বিএনপি মহাসচিবকে দেখা গেছে পাঞ্জাবি পরা অবস্থায়।

বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, দলেরই অন্য এক নেতার পাঞ্জাবি পড়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন ফখরুল। এরপর দোকান থেকে পাঞ্জাবি ও পায়জামা কিনে এনে তা পরে তিনি বেলা দেড়টার দিকে নেতা-কর্মীদের নিয়ে কার্যালয় ছেড়ে যান।

রাজনৈতিক অঙ্গনে সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত মির্জা ফখরুল আওয়ামী লীগ সরকারের আমলে এ পর্যন্ত ৭ বার গ্রেপ্তার হয়ে মোট ৩৫২ দিন কারাগারে ছিলেন। তার বিরুদ্ধে মামলার সংখ্যা ৮৭টি।

এদিকে ফখরুলের সঙ্গে সংবাদ সম্মেলন করে বের হওয়ার সময় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেপ্তারের সময় তার সঙ্গে পুলিশ দুর্ব্যবহার করে বলে অভিযোগ রয়েছে।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “সাবেক এমপি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের সাথে পুলিশ যে নৃশংস আচরণ করেছে তা মনুষ্যত্বহীন। তার ঘাড় জাপটে ধরে শার্টের কলার ও বুকের-পিঠের কাপড় টেনে সিএনজিতে তোলা হয়।

“একজন শিক্ষিত ও মননশীল রাজনীতিবিদের সাথে পুলিশের এই আচরণ আমাদের সেই অভিযোগটি প্রমাণিত হলো যে, যুবলীগ ও ছাত্রলীগ দ্বারা আইনশৃঙ্খলা বাহিনী ভরা হয়েছে।”

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমিকাকে ধর্ষণের পর হত্যা, ফটোগ্রাফার নামিমসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

যুবলীগ ও ছাত্রলীগ দ্বারা আইনশৃঙ্খলা বাহিনী ভরা হয়েছে: রিজভী

আপডেট সময় ০৬:১৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৮