ঢাকা ০৬:০২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিদ্রুপকারীকে সরাসরি থাপ্পড় মারতে চাইলেন জারিন

আকাশ বিনোদন ডেস্ক: 

ব্যঙ্গ-বিদ্রুপ প্রায় সব অভিনেত্রীকেই সহ্য করে চলতে হয়। কিন্তু তার মাত্রা যদি হয় অত্যধিক, তা হলে তা সহ্য করা কঠিন হয়ে দাঁড়ায়। তখন মেজাজ ধরে রাখাও কঠিন। এবার সেই কারণে নিজের ওপর নিয়ন্ত্রণ হারালেন বলিউড ললনা জারিন খান।
এক টেলিভিশন শোয়ে হাজির হয়েছিলেন তিনি। অনুষ্ঠানটির প্রথানুযায়ী, এতে উপস্থিত ছিলেন এক ট্রোল। সেখানে তার ওপর ক্ষেপে যেতে দেখা গেল তাকে। ওই ট্রোলকে হালের ক্রেজ সরাসরি হুমকি দিলেন, আমার হাত তোর মুখের থেকে বড়। আমি টেনে এক থাপ্পড় মারলে তোর মুখ ভেঙে যাবে।

শোনা যাচ্ছে, ট্রোলদের ওপর ভীষণ ত্যক্ত-বিরক্ত জারিন। তাদের জ্বালায় নাকি শান্তিতে ঘুমাতে পারছেন না তিনি।

কেউ বলছেন, ক্যাটরিনা কাইফের সঙ্গে চেহারার মিল থাকায় বলিউডে সুযোগ পেয়েছেন জারিন। আবার কেউ বিদ্রুপ করে বলছেন, মোটা বয়স্ক মাসিমা, অভিনয়ের অ জানেন না।

এমন কথাবার্তা শুনলে কারই বা মেজাজ ঠিক থাকে। তাই তো সেই ট্রোলের প্রতি ফেটে পড়েছেন হেট স্টোরি-৩ খ্যাত অভিনেত্রী। এ যেন পরোক্ষভাবে সব ট্রোলকেই মারধরের হুমকি দিলেন তিনি।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেই অনুষ্ঠানের ভিডিও শেয়ার করেছেন জারিন। তাতে লিখেছেন- কাপুরুষের মতো ইউজার নেমের পেছনে লুকিয়ে থেকে কেন? কিছু বলার থাকলে সরাসরি আমার মুখের ওপর বল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিদ্রুপকারীকে সরাসরি থাপ্পড় মারতে চাইলেন জারিন

আপডেট সময় ০৫:৪৮:১৫ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৮