ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাওনা টাকা নিয়ে ছুরিকাঘাতে যুবক খুন

অাকাশ জাতীয় ডেস্ক:

পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে হবিগঞ্জ ছুরিকাঘাতে রাসেল মিয়া (২৫) নামে এক যুবক খুন হয়েছে। এ সময় পাল্টা ছুরিকাঘাতে সোহাগ মিয়া (২৪) নামে আরও এক যুবক আহত হয়। বুধবার সন্ধ্যায় শহরের কামড়াপুরে খোয়াই নদীর এমএ রব ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাসেল মিয়া বানিয়াচং উপজেলার নয়াপাথারিয়া গ্রামের বাসিন্দা মৃত লাল মিয়ার ছেলে। আহত সোহাগ শহরের উমেদনগর গ্রামের কিতাব আলীর ছেলে। পুলিশ প্রহরায় তাকে সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

স্থানীয়রা জানায়, পাওনা টাকা নিয়ে রাসেল এবং সোহাগের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। বুধবার সন্ধ্যায় তারা শহরের কামড়াপুরে খোয়াই নদীর এমএ রব ব্রীজ এলাকায় বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে তারা উত্তেজিত হয়ে একে অপরকে ছুরিকাঘাত করতে থাকে। এতে তারা উভয়েই গুরুতর আহত হয়।

তাৎক্ষণিক স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে রাসেল মিয়া মারা যায়। খবর পেয়ে হাসপাতালে সোহাগকে নিজেদের তত্ত্বাবধানে চিকিৎসা দিচ্ছে পুলিশ।

হবিগঞ্জ সদর থানার ওসি মো. ইয়াছিনুল হক জানান, নিহত রাসেল এবং আহত সোহাগ দুইজনই মাদকাসক্ত। তাদের মধ্যে লেনদেন বা কোনো কিছু নিয়ে হয়তো বিরোধ চলছিল। এর জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে।

তিনি জানান, আহত সোহাগের বিরুদ্ধে সদর থানায় ২-৩টা মামলা রয়েছে। তাকে বর্তমানে পুলিশ প্রহরায় চিকিৎসা দেয়া হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পাওনা টাকা নিয়ে ছুরিকাঘাতে যুবক খুন

আপডেট সময় ০৭:০৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০১৮