ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হিজবুল্লাহকে সমর্থন দিতে সৌদির অনুমতি নেবে না ইরান: জারিফ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

উগ্র জঙ্গিগোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াইরত যেকোনো সংগঠনকে সমর্থন দিয়ে যাবে ইরান। বিশেষ করে লেবাননের হিজবুল্লাহকে সমর্থন দেয়ায় সৌদি আরব ক্ষুব্ধ হলেও এক্ষেত্রে রিয়াদের কোনো মতামত নেবে না দেশটি। তিনি মার্কিন টেলিভিশন চ্যানেল পিবিএসকে দেয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। খবর পার্সটুডের।

লেবাননের হিজবুল্লাহর প্রতি ইরানের সমর্থনে সৌদি আরব কেন ক্ষুব্ধ হচ্ছে- এমন এক প্রশ্নের জবাবে জারিফ বলেন, হিজবুল্লাহকে সমর্থন দেয়ার জন্য সৌদি আরবের অনুমতি নেবে না তেহরান। উগ্র তাকফিরি জঙ্গিগোষ্ঠী দায়েশ ও আন-নুসরার বিরুদ্ধে যে সংগঠনই যুদ্ধ করবে তাকে সমর্থন জানাবে ইরান।

জাওয়াদ জারিফ বলেন, সারা বিশ্বের আনাচ-কানাচ ছড়িয়ে পড়া যেসব গোষ্ঠী ধর্মের নামে জঙ্গিবাদ, ঘৃণা ও বিদ্বেষ ছড়াচ্ছে তাদের প্রত্যেকটির সঙ্গে সৌদি আরবের যোগসূত্র রয়েছে। সৌদি আরবের তেলের টাকায় উগ্র মতবাদ ও শিক্ষা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে বলে তিনি উল্লেখ করেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরাক ও সিরিয়া যুদ্ধ বন্ধে তেহরান ও রিয়াদের কাজ করা উচিত। সেই সঙ্গে বাহরাইনের গণআন্দোলন দমন বন্ধ এবং ইয়েমেনে বিদেশি আগ্রাসন বন্ধেও এই দুই দেশের প্রচেষ্টা চালানো উচিত।

ইয়েমেন যুদ্ধে ইরানের ভূমিকা সম্পর্কে এক প্রশ্নের উত্তরে জারিফ বলেন, ইয়েমেনে ইসলামি প্রজাতন্ত্র ইরানের কোনো স্বার্থ নেই। ইয়েমেন পরিস্থিতি এতটা গুরুতর আকার ধারণ করার আগেই আলোচনার টেবিলে সংকট সমাধানের জন্য রিয়াদের প্রতি আহ্বান জানিয়েছিল তেহরান। কিন্তু সে আহ্বানে সৌদি সরকার সাড়া দেয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হিজবুল্লাহকে সমর্থন দিতে সৌদির অনুমতি নেবে না ইরান: জারিফ

আপডেট সময় ০৬:৫৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০১৮