ঢাকা ০৬:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন তিন সীমান্তে ২২ জনকে পুশইন চেষ্টা নস্যাৎ বিজিবির ভালো কাজ না করলে সমর্থনের প্রয়োজন নেই: সারজিস দেশের প্রথম কমিউনিটিভিত্তিক এগ্রো ট্যুরিজম প্রকল্পে ১০০০ ফাউন্ডারের হাতে জমির দলিল শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন জুলাই সনদে ফাঁকফোকর ছিল: মান্না ১১ দলীয় জোটের সমাবেশ থেকে কর্নেল অলির ‘হুংকার’ তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

‘আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করলে কঠোর হস্তে দমন করা হবে’

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আন্দোলনের নামে কেউ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে আইন শৃঙ্খলা বাহিনী তা কঠোর হস্তে দমন করবে। কারণ জনগণের জান-মালের নিরাপত্তা দেয়ার দায়িত্ব সরকারের।

আজ বুধবার দুপুরে ভোলার বাংলাবাজারে ফাতেমা খানম কলেজ অডিটরিয়ামে মহান একুশে ফেরুয়ারি ও আন্তর্জাতিক ভাষা দিবেসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কলেজের অধ্যক্ষ আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, অধ্যাপক মুনতাসির মামুন প্রমুখ বক্তব্য রাখেন।

তোফায়েল আহমেদ বলেন, যারা তত্ত্বাবধায়ক সরকারের ও সহায়ক সরকারের স্বপ্ন দেখেন তারা সেই স্বপ্ন ভুলে যান। আগামী নিবার্চন অনুষ্ঠিত হবে বর্তমান সরকারের অধীনে। নির্বাচনকালীন সরকার দৈনন্দিন কাজ করবে। কিন্তুু নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। এর বাইরে আর কিছু হওয়ার সম্ভাবনা নেই।

বাণিজ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ যদি ৯৬ সালে ক্ষমতায় না আসতো তাহলে আমরা স্বাধীনতার চেতনার মূল্যবোধ পুনঃস্থাপন করতে পারতাম না। ২০০৯ সালে ক্ষমতায় আসার পরে দেশে মানবতাবিরোধী,বঙ্গবন্ধুর খুনীদের বিচার হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিার দূরদর্শী নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

‘আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করলে কঠোর হস্তে দমন করা হবে’

আপডেট সময় ১০:৪২:০৩ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০১৮