ঢাকা ০২:১৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

বিএনপি কেন নির্বাচনে আসবে না?

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা ও সহায়ক সরকার নিয়ে কোনো আলোচনা হবে না উল্লেখ করে জাসদের সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘খালেদা জিয়ার সাজা হয়েছে, বিএনপির সাজা হয়নি। তা হলে তারা কেন নির্বাচনে আসবেন না।’

বুধবার দুপুরে নীলফামারী জেলার জলঢাকা উপজেলা শহরের জিরো পয়েন্টে মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, আমাদের পরিষ্কার কথা, খালেদা জিয়ার সাজা ও সহায়ক সরকার নিয়ে আলোচনার জায়গা নাই। জঙ্গি, যুদ্ধাপরাধী ও আগুন সন্ত্রাসীদের ছাড় নাই। আদালত ও নির্বাচনের দরজা খোলা আছে। অপরাধী ছাড়া সবাই ওই নির্বাচনে অংশ নেবে।

তিনি বলেন, বিএনপি সহায়ক সরকারের অধীনে নির্বাচন চায়। তারা ওই সহায়ক সরকারের প্রস্তাব দিয়ে চার বছর ধরে রূপরেখা দিতে পারেনি। এখন বলছে খালেদা জিয়া মুক্তি না হলে নির্বাচনে আসবেন না।

জাসদ জলঢাকা উপজেলার সভাপতি গোলাম পাশা এলিচের সভাপতিত্বে পথসভায় নীলফামারী-৩ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা, জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক সাখওয়াদ হেসেন রাঙ্গা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক খাদেমুল ইসলাম খুদি, শিক্ষা বিষয়ক সম্পাদক রাজিউর রহমান রাজু, দিনাজপুর জেলা সভাপতি অ্যাডভোকেট লিয়াকত আলী, নীলফামারী জেলা সভাপতি আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক জাবির হোসেন, জলঢাকা উপজেলার সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম মিতু প্রমুখ বক্তব্য দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রংপুরে ছেলের হাতে বাবা আহত, পরে মৃত্যু

বিএনপি কেন নির্বাচনে আসবে না?

আপডেট সময় ০৮:৪৭:২২ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০১৮