ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সিরীয় বাহিনীর হামলায় ৪৮ ঘণ্টায় নিহত ২৫০

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সিরিয়ায় বিমান হামলায় গত দুই দিনে ২৫০ জনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এর মধ্যে মঙ্গলবার দেশটির পূর্বাঞ্চলীয় ঘোটা প্রাঙ্গণে নিহতের সংখ্যা একশ জনেরও বেশি। যুক্তরাজ্যভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণকারী একটি সংস্থা এমন তথ্য দিয়েছে।

সিরিয়ার মানবাধিকারবিষয়ক সংস্থা ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ বলছে, ২০১৩ সালে একটি ছিটমহলে রাসায়নিক হামলার পর গত দুই দিনে এত বেশি বেসামরিক নাগরিক নিহতের ঘটনা এটি।

জাতিসংঘ বলছে, গত দুই দিনে ঘোটা এলাকার ৬টি হাসপাতালে আক্রমণ করা হয়েছে এবং অনেককে হত্যা করা হয়েছে।

জাতিসংঘের সিরিয়া সঙ্কটের জন্য আঞ্চলিক মানবিক সমন্বয়কারী প্যানোস মৌমেজিস বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে পূর্ব ঘোটা অঞ্চলের ছয় হাসপাতালে ভয়াবহ হামলার ঘটনায় আমি আতঙ্কিত।

২০১৩ সাল থেকে দামেস্কের উপকূল অঞ্চলে চিকিৎসা প্রদান করছেন খালিদ আব্দুল আবেদ। তিনি বর্তমান পরিস্থিতিকে ‘বিপর্যয়কর’ বলে উল্লেখ করেছেন। আল জাজিরাকে তিনি বলেন, অবস্থা বর্ণনার বাইরে। এটা আমাকে আলেপ্পোর কথা মনে করিয়ে দিচ্ছে। যেখানে আমরা দিন-রাত সবসময় আঘাত হানতে দেখেছি।

তিনি আরো বলেন, এখানে স্কুল, আবাসিক এলাকা, মার্কেট কিছুই হামলা থেকে রেহাই পাচ্ছে না। এর ফলে নিহদের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সিরীয় বাহিনীর হামলায় ৪৮ ঘণ্টায় নিহত ২৫০

আপডেট সময় ০৪:৪৯:১৫ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০১৮