ঢাকা ০১:১১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

বিএনপি চেয়ারপারসনকে অন্যায়ভাবে সাজা দেয়া হয়েছে:অলি আহমদ

অাকাশ জাতীয় ডেস্ক:

এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দেয়া হয়েছে। এ মামলায় তার কোনো সম্পৃক্ততা নেই।মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রতিবাদী ছাত্র সমাবেশে তিনি এ কথা বলেন।

অলি আহমদ বলেন, বিএনপি চেয়ারপারসনকে যেভাবে সাজা দেয়া হয়েছে, তা অন্যায় হয়েছে। কারণ ১০ দিনের মধ্যে এত বিশাল রায় লেখা একজন বিচারকের পক্ষে সম্ভব নয়। সরকারের উদ্দেশ্য ছিল, খালেদা জিয়াকে কারাগারে পাঠাবে। আর সে জন্য রায় ঘোষণার আগে থেকেই কারাগার পরিষ্কার করার কাজ শুরু করে।খালেদা জিয়াকে অসম্মান করতেই ডিভিশন না দিয়েই নির্জন কারাগারে পাঠানো হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

এলডিপি সভাপতি বলেন, ‘জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বলা হয়েছে- খালেদা জিয়া এতিমের টাকা মেরে খেয়েছেন। কিন্তু এ ট্রাস্টের সব টাকাই তো ব্যাংকে আছে। তা হলে আত্মসাৎ হল কীভাবে? খালেদা জিয়াকে সাজা দেয়াই সরকারের উদ্দেশ্য ছিল।’খালেদা জিয়া বা তারেক রহমানের নামে এ ট্রাস্টের কোনো অ্যাকাউন্ট নেই বলে জানান তিনি।

অলি আহমদ বলেন, ‘এক-এগারোর সেনাসমর্থিত সরকারের সময় শুধু খালেদা জিয়া নয়, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের অনেক নেতার বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়েছে। তারা ক্ষমতায় এসে নিজেদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলো রাজনৈতিক বিবেচনায় বাতিল করেছে। কিন্তু অন্যায়ভাবে রাজনৈতিক উদ্দেশ্যে খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে হওয়া মামলাগুলো সচল রেখেছে।

‘বর্তমান সরকারের উদ্দেশ্য খালেদা জিয়াকে বাদ দিয়ে আবারও একটা পাতানো নির্বাচন করা। কিন্তু বাংলাদেশে খালেদা জিয়া, ২০ দল ও জাতীয়তাবাদী শক্তিকে বাইরে রেখে কোনো নির্বাচন হবে না’, যোগ করেন তিনি।

অবিলম্বে খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্তি দিতে হবে উল্লেখ করে কর্নেল অলি বলেন, ‘তাকে কারাগারে আটকে রেখে আগামী নির্বাচন হবে না। আমরা আশা করব, সরকার দ্রুত খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্তির ব্যবস্থা করবে। না হলে এটিই তাদের পতনের কারণ হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁওয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় তিনজনের মৃত অবস্থায় পাওয়ার

বিএনপি চেয়ারপারসনকে অন্যায়ভাবে সাজা দেয়া হয়েছে:অলি আহমদ

আপডেট সময় ০৩:৩০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০১৮