ঢাকা ০১:১১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

বন্দি খালেদা জিয়া বেশি শক্তিশালী: হাফিজ

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, খালেদা জিয়াকে মুক্তি না দিলে জনগণকে সঙ্গে নিয়ে জোর আন্দোলন গড়ে তোলা হবে। এজন্য রাজপথে গণতান্ত্রিক পন্থায় যা করার তাই করবে বিএনপি।

তিনি বলেন, মুক্ত খালেদা জিয়ার চেয়ে বন্দি খালেদা জিয়া অনেক বেশি শক্তিশালী বলেও সরকারকে সতর্ক করেন। সোমবার জাতীয় প্রেসক্লাবে এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন। ‘মিথ্যা মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দণ্ডাদেশ বাতিলের প্রতিবাদ’ শীর্ষক সভায় আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল।

সংগঠনটির সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে আরও বক্তব্য দেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, শিরিন সুলতানা প্রমুখ।

নির্বাচন প্রসঙ্গে হাফিজ উদ্দিন বলেন, বিএনপি কোনো পাতানো নির্বাচন চায় না। খালেদা জিয়াকে ছাড়া কোনো নির্বাচনে যাবে না তার দল।

তিনি বলেন, নিবার্চনের সময় সহায়ক সরকার ও সেনাবাহিনী মোতায়েন করতে হবে। ৫ জানুয়ারির মতো আর নির্বাচন বাংলাদেশে হতে দেয়া যাবে না। যদি আওয়ামী লীগ তা করতে চায় তাহলে তা প্রতিরোধে বিএনপি এবং ২০ দল খালেদা জিয়ার অনুমতিক্রমে কর্মসূচি দেবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁওয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় তিনজনের মৃত অবস্থায় পাওয়ার

বন্দি খালেদা জিয়া বেশি শক্তিশালী: হাফিজ

আপডেট সময় ০১:৪৮:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০১৮