ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গঠনতন্ত্র অনুযায়ী তারেককে দায়িত্ব দেয়া হয়েছে: ফখরুল

অাকাশ জাতীয় ডেস্ক:

বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রায়ের পর তারেক রহমানকে দলীয় প্রধানের দায়িত্ব দেয়া নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলের দায়িত্ব কে নেবে সেটা ঠিক করবে বিএনপি। গঠনতন্ত্র অনুযায়ী তারেক রহমানকে দায়িত্ব দেয়া হয়েছে।

আজ সোমবার সন্ধ্যায় গুলশানে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন বিএনপির মহাসচিব।

এর আগে আজ বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী তার ইতালি সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের দায়িত্ব পাওয়ার সমালোচনা করেন। এই মামলায় তারও (তারেক)দশ বছরের সাজা হয়েছে।

প্রধানমন্ত্রী প্রশ্ন তোলে বলেন, ‘বিএনপিতে কি আর একজন মানুষও ছিলেন না দায়িত্ব নেয়ার জন্য?’

বিএনপিকে বাদ দিয়ে সরকার আবার একতরফা নির্বাচনের ছক আঁকছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘তা না হলে খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন কি পারবেন না এ নিয়ে সরকারের এত আশঙ্কা কেন?’

খালেদা জিয়া নির্বাচন না করলে আওয়ামী লীগের সুবিধা সেটা বিএনপি বুঝে এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘খালেদা জিয়াকে ছাড়া নির্বাচন গ্রহনযোগ্য হবে না এটাই বাস্তবতা।’ আগামীকাল আপিল করে আইনজীবীরা খালেদা জিয়ার জামিন চাইবেন বলেও জানান ফখরুল।

বিএনপির মহাসচিব অভিযোগ করে বলেন, ‘আদালতের কাঁধে বন্দুক রেখে বিচার বিভাগ নিয়ন্ত্রণ করছে সরকার।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গঠনতন্ত্র অনুযায়ী তারেককে দায়িত্ব দেয়া হয়েছে: ফখরুল

আপডেট সময় ১১:৩৫:২১ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৮