ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তারেককে শিগগির দেশে ফিরিয়ে আনা হবে: নৌমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত আসামি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ইন্টারপোলের মাধ্যমে শিগগিরই লন্ডন থেকে দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।

শুক্রবার সকালে মাদারীপুরের চরমুগুরিয়া মার্চেন্টস বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের অর্থায়নে ৫০ লাখ টাকা ব্যয়ে এ ভবন নির্মাণ করা হয়।

আদালতের সিদ্ধান্তের ওপর কারো হাত নেই উল্লেখ করে শাজাহান খান বলেন, ‘দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত আসামি বেগম খালেদা জিয়ার রায়ের কপি পেতে কেন দেরি হচ্ছে তা আদালত বলতে পারে, এ ব্যাপারে সরকারের কোনো কিছু করার সুযোগ নেই।’

মন্ত্রী বলেন, ‘সাজাপ্রাপ্ত আসামি বিএনপি নেত্রী খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান আগামী সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন কি-না এটা সম্পূর্ণ নির্ভর করে আদালত ও নির্বাচন কমিশনের ওপর। সরকারের এ ক্ষেত্রেও কিছু করার নেই। কিন্তু সরকার সব দলের অংশগ্রহণেই নির্বাচন করতে চায়।’

নৌমন্ত্রী বলেন, ‘২০১৪ সালে নির্বাচনে না এসে বিএনপি যে ভুল করেছে, দলটি সেটার খেসারত দিচ্ছে। আগামী নির্বাচনে বিএনপি কাকে নিয়ে নির্বাচনে অংশ নেবে সেটা নির্বাচন কমিশন ও আদালতের সিদ্ধান্তের ওপরই নির্ভর করে।’

মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল হাসান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শাহজাহান হাওলাদার, মাদারীপুর পৌরসভার ৮নং ওয়ার্ড সদস্য খলিল বেপারী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে নৌপরিবহন মন্ত্রী আগুনে পুড়ে যাওয়া হায়দার কাজী জুট মিল পরিদর্শন করেন। এ সময় ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাসের পাশাপাশি মিলটি পুনরায় চালুর আশ্বাসও দেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

তারেককে শিগগির দেশে ফিরিয়ে আনা হবে: নৌমন্ত্রী

আপডেট সময় ১০:৫৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৮