ঢাকা ১১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, সংসদে জানালেন স্পিকার তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী সাইপ্রাসে রায়পুরার শাহরিয়ারকে হত্যা, বাংলাদেশি যুবক গ্রেফতার নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল ডেঙ্গু প্রতিরোধে প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত পাকিস্তানের ‘সৌর বিপ্লব’ থেকে শিক্ষা নেওয়া যেতে পারে : সিপিডি ৫-৭ খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী স্থায়ীভাবে বন্ধ ইউনিক ডিজাইনার্স অ্যান্ড ইউনিক ওয়াশিং, ১৮০০ শ্রমিকের মাঝে উদ্বেগ-হতাশা অধিবেশন চলাকালে মন্ত্রীদের উপস্থিতি নিশ্চিত করতে জোরালো নির্দেশ স্পিকারের

ইরাক পুনর্গঠনে ৫ বিলিয়ন ডলার দেবে তুরস্ক

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মার্কিন হামলা ও তার পর জঙ্গি গোষ্ঠি ইসলামিক স্টেটের (আইএস) উত্থানের মাধ্যমে ইরাক এখন ধ্বংসপ্রায় একটি দেশ। সম্প্রতি আইএসের প্রভাব কমে আসায় দেশটিকে পুনর্গঠনে উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়।

এজন্য কুয়েতের রাজধানী কুয়েত সিটিতে অনুষ্ঠিত হচ্ছে দাতাদের সম্মেলন। সেখানে বুধবার বিভিন্ন দেশ তাদের সহায়তার পরিমাণ ঘোষণা করেছে। এর মধ্যে সবচেয়ে বেশি সহায়তা ঘোষণা করেছে তুরস্ক।

দেশটির পক্ষ থেকে পাঁচ বিলিয়ন ডলার (৪০ হাজার কোটি টাকা) দীর্ঘ মেয়াদে সহায়তা হিসেবে দেয়া হবে বলে জানিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত জাভুসগ্লু। এছাড়া নানা খাতে আরও বিনিয়োগ করবে আঙ্কারা।

এছাড়া সৌদি আরব দেড় বিলিয়ন ডলার (১২ হাজার কোটি টাকা) সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছে। সৌদি পররাষ্ট্রমন্ত্রী আল জাবেরি সম্মেলনে যোগ দিয়ে এ তথ্য জানান।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, উপসাগরীয় দেশ কুয়েত দুই বিলিয়ন ডলার (১৬ হাজার কোটি টাকা) ও কাতার এক বিলিয়ন ডলার করে সহায়তার ঘোষণা দিয়েছে। জার্মানি ৬১৭ মিলিয়ন এবং সংযুক্ত আরব আমিরাত ৫০০ মিলিয়ন ডলার (চার হাজার কোটি টাকা) সহায়তা দেবে।

বিদেশি দাতাদের কাছ থেকে মোট ৮৮ বিলিয়ন ডলার সহায়তার লক্ষ্যমাত্রা ঠিক করেছে বাগদাদ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, সংসদে জানালেন স্পিকার

ইরাক পুনর্গঠনে ৫ বিলিয়ন ডলার দেবে তুরস্ক

আপডেট সময় ১২:২১:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৮