ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ চাঁদপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হরমুজে প্রতিটি হামলার জন্য একটি করে ইরানি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প ২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৫ হাজার ৭৬৮ কোটি ৫০ লাখ টাকা গত ১৭ বছর দেশে জনগণের নির্বাচিত সরকার ছিল না: খায়রুল কবির খোকন পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর

সুনামগঞ্জের পৌর মেয়র জগলুলের ইন্তেকাল

অাকাশ জাতীয় ডেস্ক:

সুনামগঞ্জ পৌরসভার মেয়র আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আয়ুব বখত জগলুল মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী,এক পুত্র ও কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে সুনামগঞ্জ জেলায় শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে জেলা আ.লীগ ও অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।

জানা গেছে, সিলেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশের পর ঢাকা চলে যান তিনি। পরে কমলাপুর আলফারুক আবাসিক হোটেলে অবস্থান করেন। রাতে বুকে ব্যথা অনুভব করলে ঢাকার ইসলামিয়া হাসপাতালে চিকিৎসা নেন তিনি। পরে কর্তব্যরত চিকিৎসকরা তাকে স্কয়ার হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। হাসপাতালে নেয়ার পথে সকালে তার মৃত্যু হয়।

মরদেহ হেলিকপ্টারযোগে তার নিজ বাড়ি সুনামগঞ্জে নেওয়া হবে। সেখানে সর্বস্তরের জনতার শ্রদ্ধা নিবেদনের পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

উল্লেখ্য, আয়ুব বখত জগলুল ২০১১ সালে সুনামগঞ্জ পৌরসভার প্রথম মেয়র নির্বাচিত হন। দ্বিতীয় মেয়াদে ২০১৫ সালে তিনি পুনরায় মেয়র নির্বাচিত হন। আয়ুব বখত জগলুল সত্তরের দশকে ছাত্রলীগের রাজনীতিতে প্রবেশ করেন। তার বাবা ভাষা সৈনিক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর হোসেন বখত ছিলেন সুনামগঞ্জে মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান সংগঠক।

জগলুল বিভিন্ন সময়ে জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক, জেলা যুবলীগের আহবায়ক, আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তিনি আ.লীগের জাতীয় কমিটির সদস্য ছিলেন। তিনি সুনামগঞ্জ সরকারি কলেজের নির্বাচিত ভিপি ও জিএসের দায়িত্ব পালন করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন

সুনামগঞ্জের পৌর মেয়র জগলুলের ইন্তেকাল

আপডেট সময় ০২:১২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০১৮