ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মোম জ্বালিয়ে দুই ভাইয়ের ঘুম, পুড়ে মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর উপকণ্ঠ সাভারে একটি বস্তিঘরে মোম জ্বালিয়ে ঘুমিয়ে পড়া দুই পথশিশু আগুন পুড়ে নিহত হয়েছে। জাহিদ (১৩) ও নাহিদ (৬) নামে শিশু দুটি সহোদর। মায়ের সঙ্গে তারা সাভারের হেমায়েতপুরের তেঁতুলঝোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের বস্তিতে থাকত।

শনিবার গভীর রাতে আগুনে পুড়ে মারা যায় তারা। এ সময় তাদের মা জোবেদা বেগম বাইরে ছিলেন। ফায়ার সার্ভিস জানায়, একপর্যায়ে মোমবাতির আগুনে ঘরটি পুড়ে গেলে শিশু দুটির মৃত্যু হয়।

খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনে দুই শিশুর লাশ উদ্ধার করে। পরে সাভার মডেল থানা পুলিশ খবর পেয়ে দুই শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

শিশু দুটির মর্মান্তিক মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাদের বাড়ি নওগাঁ জেলার রানীনগর থানার ত্রিমোহনী গ্রামে। সাভার মডেল থানার এসআই অপূর্ব দাস জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মোম জ্বালিয়ে দুই ভাইয়ের ঘুম, পুড়ে মৃত্যু

আপডেট সময় ০১:৫৮:২৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০১৮