ঢাকা ০৭:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিধানসভায় মুসলিম শাসক টিপুর ছবির বিরোধিতায় বিজেপি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

দিল্লির বিধানসভায় ভারতের স্বাধীনতা সংগ্রামীদের ছবি টাঙানো নিয়ে নতুন বিতর্ক উসকে দিয়েছে কট্টর হিন্দুত্ববাদী দল বিজেপি। দিল্লির বিধানসভায় আসন সংখ্যা ৭০। সেই মতে শুক্রবার সেখানে ৭০ জন স্বাধীনতা সংগ্রামী ও দেশপ্রেমিকের ছবি উন্মোচন করেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

গ্যালারিতে স্বাধীনতা সংগ্রামী ও দেশপ্রেমিকদের মধ্যে জায়গা করে নেন আসফাকউল্লা খান, ভগৎ সিংহ, বিরসা মুন্ডা, সুভাষচন্দ্র বসু। এ ছাড়া রয়েছে মহীশূরের শাসক টিপু সুলতানের ছবি। এই ছবি ঘিরেই এখন দিল্লির রাজনৈতিক বিতর্ক আবর্তিত হচ্ছে।

মুসলিম শাসক টিপু সুলতানের চরম বিরোধিতাকারী বিজেপির দাবি, টিপু ছিলেন কট্টর হিন্দুবিরোধী ও গণহত্যাকারী। তবে কংগ্রেসের পাল্টা দাবি, টিপু ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। তিনি ছিলেন স্বাধীনতা সংগ্রামী।

অন্যদিকে আম আদমি পার্টির বিধায়ক সৌরভ ভরদ্বাজ বলেন, আমি বিজেপি বিধায়কদের কাছে ওদের দল বা আরএসএসের স্বাধীনতা সংগ্রামীদের নাম চেয়েছিলাম। কিন্তু ওরা তা দিতে পারেননি।

এ মন্তব্যে বেশ লজ্জায় পড়েন বিজেপি নেতারা। এসবের মধ্যে টিপু বিরোধিতাকে অহেতুক বলে মনে করেন দিল্লি বিধানসভার স্পিকার রামনিবাস গোয়েলও।

তিনি বলেন, ‘কোনো না কোনো ছুতোয় বিজেপি একটি বিতর্ক তৈরি করতে চায়। এখন তারা বিধানসভার গ্যালারিতে টিপু সুলতানের ছবি রাখার বিরোধিতা করছেন। আমি তাদের বলতে চাই, ভারতীয় সংবিধানের ১৪৪ পৃষ্ঠায় টিপু সুলতানের ছবি রয়েছে। তা হলে যারা দেশকে স্বাধীন করতে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলেন এবং সংবিধান রচনা করেছিলেন, হয় তারা, নয় তো ওরা (বিজেপি) দেশদ্রোহী। এসব না করে বিজেপির উচিত উন্নয়নের রাজনীতিতে শামিল হওয়া।’

বিধানসভার ছবিগুলো এঁকেছেন শিল্পী গুরু দর্শন সিংহ বিনকাল।

গত দুবছর ধরে ধুমধাম করে টিপুর জন্মবার্ষিকী পালন করছে কর্নাটকের কংগ্রেস সরকার। তবে ২০১৫ সালে টিপুর জন্মবার্ষিকী পালনের বিরোধিতায় বিক্ষোভ থেকে ছড়িয়েছিল হিংসা। বিজেপির শক্ত ঘাঁটি বলে পরিচিত কোদাগুতে প্রাণ গিয়েছিল দুজনের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিধানসভায় মুসলিম শাসক টিপুর ছবির বিরোধিতায় বিজেপি

আপডেট সময় ০১:৩৫:৪০ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০১৮