ঢাকা ০৮:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাংলাদেশকে কাঁদিয়ে শিরোপা শ্রীলংকার

আকাশ স্পোর্টস ডেস্ক:

কম পুঁজি নিয়েও ত্রিদেশীয় সিরিজের ফাইনালে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে জয় পেয়েছে শ্রীলংকা। টস জিতে ব্যাট করতে নেমে লংকানরা মাত্র ২২১ রানে অলআউটের পর মনে হয়েছিল সহজ জয় পাবে টাইগাররা। কিন্তু সাকিবের অনুপস্থিতি আর দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান তামিমের ব্যর্থতার কারণে এই কম পুঁজিও তাদের কাছে হয়ে উঠল পাহাড়সম।

শেষ পর্যন্ত ৪১.১ ওভারে অলআউট হয় বাংলাদেশ। দলীয় ২২ রানে ক্রিজে আসা মাহমুদউল্লাহ আশার ভরসা হয়ে ক্রিজে একাই লড়াই করে গেছেন। ব্যক্তিগত ৭৬ রান করে আউট হয়ে গেলে বাংলাদেশের সব আশা শেষ হয়। বাংলাদেশ হারে ৭৯ রানে।

মাত্র ২২ রানেই তিন উইকেট হারিয়ে পরাজয়ের ইঙ্গিত পায় মাশরাফিরা। এর পর মুশফিক-মাহমুদউল্লাহর জুটি বাংলাদেশকে কেবল আশাই জাগিয়েছিল।

এর আগে ২২২ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে সতর্ক শুরু করেন তামিম ইকবাল ও মোহাম্মদ মিঠুন। তবে বেশিক্ষণ সেই ধারা বজায় রাখতে পারেননি তামিম। দেশের অন্যতম সেরা এ ব্যাটসম্যান ১৮ বলে মাত্র ৩ রান করে সাজঘরে ফেরেন। এরপর দলীয় মাত্র ৬ রান যোগ করে রানআউটের শিকার হন আরেক উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন।

সাকিবের পরিবর্তে খেলতে নামা সাব্বিরও এ ম্যাচে দলের জন্য বিশেষ অবদান রাখতে ব্যর্থ হন। দলীয় ২২ রানের মাথায় এ হার্ডহিটার (২) প্যাভিলিয়নের পথ ধরলে টাইগার শিবিরে হতাশা নামে। এরপর উইকেটে দুই ভায়েরা ভাই দলের হাল ধরেন।

দলীয় মাত্র ২২ রানের মধ্যেই টপ অর্ডারের তিন উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। সেখান থেকে দলকে পথ দেখাচ্ছিলেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। দারুণ খেলছিলেন তারা। তবে ভালো খেলতে খেলতে হঠাৎই খেই হারিয়ে ফেলেন মুশফিক। ব্যক্তিগত ২২ করে আকিলা ধনাঞ্জয়ার শিকার হয়ে সাজঘরে ফেরেন তিনি।

ফেরার আগে মাহমুদউল্লাহর সঙ্গে অর্ধশত রানের জুটি উপহার দেন মুশফিক। চতুর্থ উইকেটে তারা গড়েন ৫৮ রানের জুটি। দলীয় ২৩তম ওভারে সুইপ করতে গিয়ে আউট হন মুশফিক। দলীয় রান তখন ৮০। এরপর ক্রিজে আসেন মিরাজ। তবে মাহমুদউল্লাহকে যথাযথ সঙ্গ দিতে ব্যর্থ হন তিনি। দলীয় ৯০ রানে ফিরে যান মিরাজ। এরপর ক্রিজে আসেন সাইফউদ্দিন। দলীয় ১২৬ রানের সময় দুর্ভাগ্যজনক রানআউটের শিকার হয়ে সাইফউদ্দিনের সাজঘরে ফেরার পর বাংলাদেশের শিরোপা জয় শ্রীলংকার দিকেই হেলে পড়ে।

নাটকীয়তা ভরপুর ক্রিকেটে শেষ বলে কিছু নেই-এ তত্ত্বই ছিল টাইগারদের ভরসা! কিন্তু শেষ পর্যন্ত সেই কিছু একটা না ঘটায় পরাজয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

বাংলাদেশের পরাজয়ের দিনে দারুণ কীর্তি গড়েছেন শেহান মাদুশানাকা। তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক। আগের ওভারের শেষ দুই বলে মাশরাফি ও রুবেলকে ফেরান তিনি।পরের ওভারের প্রথম বলে তুলে নেন মাহমুদউল্লাহর উইকেট। এতেমাত্র তৃতীয় বোলার হিসেবে ওয়ানডে অভিষেকে হ্যাটট্রিক করার গৌরব অর্জন করলে এ তরুণ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বাংলাদেশকে কাঁদিয়ে শিরোপা শ্রীলংকার

আপডেট সময় ০৮:৫৫:৫০ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০১৮