ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

লালুপ্রসাদের ফের ৫ বছরের কারাদণ্ড

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পশুখাদ্য কেলেঙ্কারির তৃতীয় মামলায় দোষী সাব্যস্ত হলেন বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব। বুধবার রাঁচির সিবিআইয়ের বিশেষ আদালত এই রায় দেন।

আদালত লালু ছাড়াও বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্রকেও দোষী সাব্যস্ত করেছেন। এই মামলায় লালুর পাঁচ বছরের কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জগন্নাথ মিশ্ররও পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

এর আগে ৬ জানুয়ারি পশু খাদ্য কেলেঙ্কারির দ্বিতীয় মামলায় লালুপ্রসাদ যাদবকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দেয় আদালত। এই কেলেঙ্কারিতে মোট ছয়টি মামলা রয়েছে। ফলে দুর্নীতি মামলায় লালুপ্রসাদ যাদবের সংকট আরও বাড়ল।

মোট ৯৫০ কোটি টাকার পশুখাদ্য কেলেঙ্কারির দেওঘর কোষাগার মামলায় দোষী সাব্যস্ত হয়ে লালু বর্তমানে রাঁচির বিরসা মুন্ডা জেলে সাড়ে তিন বছরের কারাদণ্ডের মেয়াদ কাটাচ্ছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

লালুপ্রসাদের ফের ৫ বছরের কারাদণ্ড

আপডেট সময় ০৯:৩৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০১৮