ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

তামিমের বিশ্বরেকর্ড

আকাশ স্পোর্টস ডেস্ক:

বিশ্বরেকর্ডটি হাতছানি দিয়ে ডাকছিল তামিম ইকবালকে। অবশেষে তা ধরে ফেললেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে ৪৩ রান করে একই ভেন্যুতে সবচেয়ে বেশি রানের কীর্তি গড়লেন এ ড্যাশিং ওপেনার।

একই ভেন্যুতে সবচেয়ে বেশি রান করার বিশ্বরেকর্ডটি এতদিন দখলে ছিল শ্রীলংকার সাবেক অধিনায়ক সনাৎ জয়াসুরিয়ার। প্রিয় কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ৭১ ম্যাচে ৭০ ইনিংসে ২ হাজার ৫১৪ রান করেন মাতার হারিকেনখ্যাত এ বাঁহাতি ব্যাটসম্যান।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রেকর্ডটি নিজের করে নিতে তামিমের লাগল ৭৩ ইনিংস।

রকেট ত্রিদেশীয় সিরিজের আগে এ তালিকায় দ্বিতীয় স্থানে ছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম-উল হক। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ৫৯ ম্যাচে ৫৯ ইনিংসে ২ হাজার ৪৬৪ রান করেন তিনি।

তবে ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ম্যাচে ১৬৮ রান করে ইনজিকে টপকে যান তামিম। এবার টপকে গেলেন জয়াসুরিয়াকে।

এ মুহূর্তে ৪৯ রান নিয়ে ক্রিজে রয়েছেন তামিম। এদিন আরও একটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে বাংলাদেশের ব্যাটিং স্তম্ভ। ৬৬ রান করলেই প্রথম বাংলাদেশি হিসেবে তিনি ওয়ানডেতে ৬ হাজার রান পূর্ণ করবেন।

চলমান ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৮৪* ও শ্রীলংকার বিপক্ষে ৮৪ রানের দুটি ইনিংস খেলেন ফর্মের তুঙ্গে থাকা তামিম। এ সিরিজেই আন্তর্জাতিক ক্রিকেটে ১১ হাজার রান পূর্ণ করেছেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাবা হারালেন সংগীতশিল্পী ও সুরকার পিজিত মহাজন

তামিমের বিশ্বরেকর্ড

আপডেট সময় ০১:৫৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০১৮