ঢাকা ০৮:১২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নীলক্ষেতে ব্যবসায়ীদের সড়ক অবরোধ প্রত্যাহার

অাকাশ জাতীয় ডেস্ক:

স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার ফজলে নূর তাপসের আশ্বাসে রাজধানীর নীলক্ষেতের নিউমার্কেটে অবরোধ প্রত্যাহার করে নিয়েছে ব্যবসায়ীরা। এর আগে সোমবার দুপুর থেকে নিউমার্কেটের পুরনো একতলা ভবনের ওপরে নতুন করে দোতলা নির্মাণের প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে ব্যবসায়ীরা।

বিকাল সাড়ে ৪টায় বিক্ষোভস্থলে পৌঁছেন ঢাকা ১০ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি ব্যবসায়ী সমিতির নেতাদের সঙ্গে কথা বলে তাদের আশ্বাস দেয়ার পর বিষয়টি সাময়িকভাবে শিথিল হয়। তিনি বিক্ষোভকারীদের আশ্বাস দিয়ে বলেন, আমি সিটি করপোরেশন কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলবো। আশা করি, একটা সুন্দর সমাধানে আসতে পারবো। এ ব্যাপারে প্রয়োজনীয় ও উচিৎ পদক্ষেপ গ্রহণ করা হবে।

উচ্চ আদালতের নির্দেশে নিউমার্কেটের একতলা ভবনকে দোতলা করার সিদ্ধান্ত নেয় মালিক সমিতি। এই সিদ্ধান্তের প্রতিবাদ করে আসছেন ব্যবসায়ীরা। তাদের দাবি, এ ভবন দোতলা করলে ব্যবসার পরিবেশ নষ্ট হয়ে যাবে।

দোতলা করার সিদ্ধান্তের প্রতিবাদে দুপুর ১২টার দিকে নীলক্ষেত মোড়ে কয়েকশ ব্যবসায়ী জড়ো হয়ে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেন। এ সময় ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

এ মার্কেটের একটি দীর্ঘ ঐতিহ্য আছে উল্লেখ করে ব্যবসায়ীরা বলেন, এভাবে মার্কেট ভবনের পরিবর্তন আনলে এর সৌন্দর্য নষ্ট হয়ে যাবে।

দুপুরে তারা বলেন, স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার ফজলে নূর তাপসের আশ্বাস পেলেই তারা এ অবরোধ প্রত্যাহার করবেন।

নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি দেওয়ান আমিনুল ইসলাম শাহীন তাদের তিন দাবির কথা জানিয়েছেন। নিউমার্কেট ভবন দোতলা করার সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের নির্দেশনা আছে জানিয়ে তিনি বলেন, সেটা অমান্য করে মাস্টারপ্ল্যানের বাইরে ছাদে দোকান হচ্ছে। সমিতির পক্ষ থেকে এটি বন্ধের দাবি জানান তিনি।

নিউমার্কেট থানার ওসি আতিকুর রহমান বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যান চলাচল শুরু হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নীলক্ষেতে ব্যবসায়ীদের সড়ক অবরোধ প্রত্যাহার

আপডেট সময় ০৯:৫০:৪০ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০১৮