ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

লেকহেড গ্রামার স্কুলের মালিককে তুলে নেওয়ার অভিযোগ

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর লেকহেড গ্রামার স্কুলের মালিক খালেদ হাসান মতিনকে তার গুলশানের অফিস থেকে সাদা পোশাকের একদল লোক তুলে নিয়ে গেছে বলে থানায় অভিযোগ করা হয়েছে। আজ শনিবার বিকালে মতিনকে তুলে নেয়া হয় বলে জানান প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মো. ইদ্রিস আলী। এ ঘটনায় সন্ধ্যায় গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

মতিনকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগে থানায় জিডির বিষয়টি দৈনিক আকাশকে নিশ্চিত করেন গুলশান থানার ডিউটি অফিসার উপপরিদর্শক সিনথিয়া।

ডিউটি অফিসার সিনথিয়া বলেন, শনিবার বিকাল চারটার দিকে সাদা পোশাকে সাত-আটজন লোক মতিনকে তার অফিস থেকে তুলে নিয়ে যায় বলে থানায় অভিযোগ করা হয়েছে। সাধারণ ডায়েরি নম্বর-১৩৭৮। উপপরিদর্শক সুব্রত কুমার পোদ্দারকে এ ঘটনার তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে বলে জানান ডিউটি অফিসার।

সুব্রত কুমার পোদ্দার দৈনিক আকাশকে বলেন, ‘ওই স্কুলের একজন কর্মকর্তা খালেদ মতিনকে ‘তুলে নেওয়ার’ বিষয়ে গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি করেছে বলে আমি শুনেছি। তবে এখন আমি থানার বাইরে রয়েছি। আমাকে এই সাধারণ ডায়েটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে বলে থানা থেকে আমাকে জানানো হয়েছে।’

এই ঘটনা থানাকে জানানোর পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানান ডিউটি অফিসার। জঙ্গি কার্যক্রমে পৃষ্ঠপোষকতা ও ধর্মীয় উগ্রবাদে উৎসাহ দেওয়ার অভিযোগে গত নভেম্বরে লেকহেড স্কুল বন্ধ করে দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। পরে ঢাকার বিভাগীয় কমিশনারকে সভাপতি করে এবং সেনাবাহিনীর কর্মকর্তাদের নিয়ে পরিচালনা পর্ষদ করে স্কুলটি চালুর নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

লেকহেড গ্রামার স্কুলের মালিককে তুলে নেওয়ার অভিযোগ

আপডেট সময় ১১:২১:২৩ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০১৮