ঢাকা ১১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

অাবারও বিহারের মুখ্যমন্ত্রী হলেন নীতিশ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সাবেক জোট সরকার ছেড়ে বিজেপির সমর্থনে ফের বিহারের গদিতে বসলেন নীতিশ কুমার। উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন বিজেপির সুশীল মোদি।এর আগে গত শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে নৈশভোজ সারার পরেই গুঞ্জন শুরু হয়। আলোচনায় আসে, লালু প্রসাদ যাদবের সঙ্গে জোট ভেঙে ফের বিজেপির সমর্থন নিচ্ছেন নীতিশ। এর একশ’ ঘণ্টা না পেরোতেই বুধবার তিনি ঘোষণা দেন ইস্তফার।

ইস্তফার ঠিক দশ মিনিটের মধ্যেই নরেন্দ্র মোদি টুইট করে অভিনন্দন জানান তাকে। বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে আপনাকে স্বাগত’। রাজ্য বিজেপি-ও তৎক্ষণাৎ জানিয়ে দেয়, নীতিশ ফের সরকার গড়লে তারা নিঃশর্ত সমর্থন দিতে তৈরি।রাতেই নীতিশের সঙ্গে বৈঠক করেন রাজ্য বিজেপির পদস্থ নেতারা। গভীর রাতে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টায় ফের নীতিশের শপথ। উপমুখ্যমন্ত্রী হচ্ছেন বিজেপির সুশীল মোদি। আর বিজেপির ১৩ জন বিধায়ক হবেন মন্ত্রী। আর নীতিশের দল জেডিইউ কেন্দ্রীয় মন্ত্রিসভাতেও আসছে।

বিজেপির সমর্থন নিয়ে ফের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন তিনি। মহাজোট ছেড়ে নীতীশের বেরিয়ে যাওয়ার পর প্রথম মুখ খুললেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী। নীতিশকে ‘সুযোগসন্ধানী’ বলে সমালোচনা করেছেন রাহুল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

অাবারও বিহারের মুখ্যমন্ত্রী হলেন নীতিশ

আপডেট সময় ০২:৫৫:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০১৭