ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জঙ্গিদের খুঁজে কঠোর হস্তে দমন করব: আইজিপি

অাকাশ জাতীয় ডেস্ক:

আইজিপি একেএম শহীদুল হক বলেছেন, বড় ধরনের কোনো নাশকতা করার শক্তি জঙ্গিদের নেই। জঙ্গিরা এখনও শতভাগ নির্মূল হয়নি। আমরা তাদের খুঁজে বের করে কঠোর হস্তে দমন করব।

বুধবার দুপুরে মুক্তিযুদ্ধে প্রথম প্রহরের প্রতিরোধে শহীদ পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিনের নামে নির্মিত পুলিশ লাইন্সের প্রধান ফটকের উদ্বোধনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নিরাপদ বাংলাদেশ গড়তে যা করা দরকার আমরা তাই করব উল্লেখ করে আইজিপি বলেন, পুলিশের সক্ষমতা আগের চেয়ে অনেক বেড়েছে। কমিউনিটি পুলিশিং ব্যবস্থার মাধ্যমে জনগণকে সম্পৃক্ত করে অপরাধ নির্মূলে সর্বোচ্চ পদক্ষেপ নিয়েছি। জনগণ সহযোগিতা করলে পুলিশ এগিয়ে যাবে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ড. এস এম মনির-উজ-জামান, হাইওয়ে কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার পরিতোষ ঘোষ, কুমিল্লা পুলিশ সুপার মো.শাহ আবিদ হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন জেলার পুলিশ সুপারসহ পদস্থ কর্মকর্তারা।

এর আগে আইজিপি জেলা পুলিশ সুপার কার্যালয়ে ওয়ানস্টপ সার্ভিস সেন্টার উদ্বোধন করেন। পরে পুলিশ লাইন্সে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেন। এতে বিশেষ অতিথি ছিলেন পুনাক সভানেত্রী ও আইজিপি পত্নী মিসেস শামসুন্নাহার রহমান। এ সময় শহীদ আরআই এবিএম আবদুল হালিমের নামে মিলনায়তন উদ্বোধন করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জঙ্গিদের খুঁজে কঠোর হস্তে দমন করব: আইজিপি

আপডেট সময় ০৯:৩৯:১৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০১৮