ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

দেশে বিচারাধীন মামলা ৩৩ লাখ: আইনমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

সারাদেশে বিচারাধীন মামলার সংখ্যা ৩৩ লাখ ৯ হাজার ৭৮৯ বলে জাতীয় সংসদকে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার জাতীয় সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য রুস্তুম আলী ফরাজীর প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

আইনমন্ত্রী জানান, গত ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের নিম্ন আদালতে ২৮ লাখ ১৬ হাজার ৪৭৪টি এবং উচ্চ আদালতে ৪ লাখ ৯৩ হাজার ৩১৫টি মামলা বিচারাধীন ছিল। মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, পাঁচ বছর ও এর চেয়ে বেশি সময় ধরে চলমান মামলার সংখ্যা ৮ লাখ ৯৩ হাজার ২৮৬টি।

স্বতন্ত্র সংসদ সদস্য রহিম উল্লাহর প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন আদালতে বিচারাধীন মামলাগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। পুরনো মামলাগুলো অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির জন্য সমন জারি করে সাক্ষীদের হাজির নিশ্চিত করে দ্রুত সাক্ষ্যগ্রহণের ব্যবস্থা করা হয়েছে।

জাতীয় পার্টির আবদুল মতিনের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, ভুয়া গ্রেফতারি পরোয়ানা ও ভুয়া মামলার উৎস অনুসন্ধান করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। বিভিন্ন পদক্ষেপের ফলে ভুয়া গ্রেফতারি পরোয়ানা ও ভুয়া মামলার ফাঁদ পেতে প্রতারক চক্রের খপ্পরে পড়ার ঘটনা অনেকাংশে হ্রাস পেয়েছে।

মুন্সীগঞ্জ-১ আসনের এমপি সুকুমার রঞ্জন ঘোষের প্রশ্নের জবাবে জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম জানান, বিভিন্ন মন্ত্রণালয়ের শূণ্য পদের সংখ্যা ৩ লাখ ৫৯ হাজার ২৬১টি। শূন্যপদে নিয়োগ চলমান প্রক্রিয়া। শূন্যপদ দ্রুত পূরণের লক্ষ্যে সব মন্ত্রণালয় ও বিভাগকে অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমান কার্গো নিরাপত্তা জোরদারে কঠোর ব্যবস্থার আহ্বান আইএটিএর

দেশে বিচারাধীন মামলা ৩৩ লাখ: আইনমন্ত্রী

আপডেট সময় ১১:৫৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০১৮