ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গুলশানে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান, লার্ভা পাওয়ায় জরিমানা বাণিজ্য ঘাটতি পূরণে যুগোপযোগী পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী : রিজভী জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী জামায়াতের অধিকাংশ এমপি অধ্যাপক জাফর ইকবালের মতো: রাশেদ আরেক মামলায় গ্রেফতার কণ্ঠশিল্পী মমতাজ ১০ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি, নতুন বিতর্কের মুখে শুভেন্দু মসজিদের ভেতরে ইমামের ঝুলন্ত লাশ, পাশে পাওয়া গেছে চিরকুট বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতি শিক্ষাপ্রতিষ্ঠানে ইনহাউস কোচিংয়ের ব্যবস্থা রাখতে হবে : শিক্ষামন্ত্রী

যশোরে ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশের স্ত্রীর

অাকাশ জাতীয় ডেস্ক:

যশোরে ট্রাকচাপায় সেলিনা বেগম নামে এক পুলিশ সদ্যস্যের স্ত্রী মারা গেছেন। এ দুর্ঘটনায় পুলিশ সদস্য স্বামী আব্দুর রশিদও গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ২টার দিকে শহরতলির মুড়লির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ নিহতের লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। আহত পুলিশ সদস্যকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছেন। আহত পুলিশ সদস্য রশিদ খুলনা পুলিশ লইনে কর্মরত এবং তিনি খুলনা শিরোমনির বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও আহতের স্বজনরা জানান, পুলিশ সদস্য আব্দুর রশিদ মঙ্গবার দুপুরে তার স্ত্রী সেলিনা বেগমকে নিয়ে মোটরসাইকেলে যশোর যাচ্ছিলেন। দুপুর ২টার দিকে শহরতলির মুড়লির মোড়ে এলাকায় পৌঁছালে একটি বাসকে অতিক্রম করার সময় সেলিনা বেগম মাটিতে পড়ে যান। এসময় পেছন থেকে আসা একটি ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। আহত হন আব্দুর রশিদ। স্থানীয়রা গুরুতর আহত আব্দুর রশিদ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

এঘটনায় যশোর-খুলনা মহাসড়কে জানজটের সৃষ্টি হয়। প্রায় এক কিলোমিটার জুড়ে আটক পড়ে বিভিন্ন যানবাহন। পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

এ বিষয়ে কোতোয়ালি থানার উপপরিদর্শক নজরুল ইসলাম বলেন, নিহতের লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

যশোরে ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশের স্ত্রীর

আপডেট সময় ০৬:৫০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০১৮