ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেনশন ভোগান্তি কমাতে অনলাইন ট্র্যাকিং ব্যবস্থা চালু করছে সরকার নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেফতার সাপাহার সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় শূন্যরেখায় অবস্থান ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী দেশের রপ্তানি আয় ১৫০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব : বাণিজ্যমন্ত্রী রোনালদোর জোড়া আঘাত, পর্তুগালের ৫-০ গোলের বড় জয় ভারত থেকে আমদানি ৯.৬২ বিলিয়ন ডলার, রপ্তানি ১.৭৬ বিলিয়ন মারা গেছেন কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী:মাহদী আমিন

আশ্বাসে অনশন ভাঙলেন ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকরা

অাকাশ জাতীয় ডেস্ক:

জাতীয়করণের দাবিতে কনকনে শীতে টানা ৮দিন আমরণ অনশেনর পর দাবি পূরণের চেষ্টার আশ্বাস পেয়ে অনশন ভাঙলেন শিক্ষকরা। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মো. আলমগীর হোসেনের শিক্ষকদের অনশন স্থলে এসে শিক্ষকদের জুস খাইয়ে অনশন ভাঙান।

বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি কাজী রুহুল আমিন চৌধুরী দৈনিক আকাশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১ জানুয়ারি থেকে জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেয় ইবতেদায়ি শিক্ষকরা। অবস্থান নেয়ার আটদিন পর তারা আমরণ অনশন কর্মসূচি গ্রহণ করেন। টানা আট দিনের আন্দোলনের পরে সরকারের পক্ষ থেকে আশ্বাস পেয়ে অনশন ভাঙলেন আন্দোলনরত শিক্ষকরা।

এর আগে রবিবার শিক্ষামন্ত্রীর সঙ্গে তিন দফা বৈঠকে বসলেও তার ‘আশ্বাসে’ সাড়া দেননি ইবতেদায়ি শিক্ষকরা। প্রধানমন্ত্রী বা অর্থমন্ত্রী কাছ থেকে জাতীয়করণের ‘স্পষ্ট ঘোষণার’ অপেক্ষায় ছিল আন্দোলনকারী শিক্ষকরা।

শিক্ষকদের অনশন স্থগিতের বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি কাজী রুহুল আমিন চৌধুরী দৈনিক আকাশকে বলেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা সচিব মো. আলমগীর আমাদের ধাপে ধাপে আমাদের দাবিগুলো মেনে নেয়ার ব্যাপারে আশ্বস্ত করেছেন। এই আশ্বাসে ভিত্তিতেই মঙ্গলবার সোয়া দুইটার দিকে আমরা অনশন ভঙ্গ করলাম। এই আট দিনে অনশনে প্রায় ১৯১ জন শিক্ষক অসুস্থ হয়ে পরে। এখনও কয়েক জন শিক্ষক হাসপাতালে রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পেনশন ভোগান্তি কমাতে অনলাইন ট্র্যাকিং ব্যবস্থা চালু করছে সরকার

আশ্বাসে অনশন ভাঙলেন ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকরা

আপডেট সময় ০৪:০১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০১৮