ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

আরও বাংলাদেশি শ্রমিক নেবে মরিসাস

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশ থেকে আরও বেশি কর্মী নেয়ার আগ্রহের কথা জানিয়েছে মরিসাস। দেশটি সফরে যাওয়া প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলামের সঙ্গে এক বৈঠকে এই আগ্রহ জানিয়েছে দেশটি।

সোমবার প্রবাসী কল্যাণ মন্ত্রী মরিসাসের শ্রম, শিল্প সম্পর্ক, কর্মসংস্থান ও প্রশিক্ষণ বিষয়ক মন্ত্রী শোদেশ ক্যালিসুর্নের সঙ্গে বৈঠক করেন। এ সময় তিনি বাংলাদেশ থেকে আরও বেশি শ্রমিক নিতে দেশটির প্রতি আহ্বান জানান। আর মরিসাসের মন্ত্রীও তার আগ্রহের কথা জানান।

এ সময় মরিসাসের মন্ত্রী তার সেদেশে কর্মরত বাংলাদেশি কর্মীদের প্রশংসা করেন। জানান, দুই থেকে তিন মাসের মধ্যে বাংলাদেশের কর্মীর তাদের ভাষা রপ্ত করে ফেলেন।

বাংলাদেশের কর্মীরা কাজের প্রতি খুবই আন্তরিক উল্লেখ করে মরিশাসের মন্ত্রী বলেন, ‘আমরা অধিকহারে বাংলাদেশ থেকে কর্মী নেব।’

প্রবাসীকল্যাণ মন্ত্রী বলেন, ‘বাংলাদেশি কর্মীরা খুবই আন্তরিক ও পরিশ্রমী। তারা অল্প সময়ে যে কোন দেশের ভাষা রপ্ত করতে পারে।’

জনশক্তি রপ্তানির বিষয়ে বাংলাদেশ ও মরিসাসের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই হতে যাচ্ছে বলেও মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান। এই স্মারক সই হলে কর্মী পাঠাতে প্রতিবন্ধকতা দূর হবে বলে আশা করছেন তারা।

বর্তমানে মরিসাসে যত বিদেশি কর্মী রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি কর্মী বাংলাদেশের। সেখানে ২৩ হাজার ২৬৩ জন বাংলাদেশি এবং দ্বিতীয় অবস্থানে থাকা ভারতের ৮ হাজার ৩৬৭ জন কর্মী রয়েছে।

এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও মন্ত্রীর একান্ত সচিব মোহসিন চৌধুরী, উপসচিব যাহিদ হোসেন, মরিসাসে শ্রম কল্যাণ উইংয়ের সচিব অহিদুল ইসলাম ও মরিশাসস্থ বাংলাদেশ হাইকমিশনের সচিব বিদুশ চন্দ্র বর্মন এবং মরিশাসের পক্ষে সেদেশের শ্রম, শিল্প সম্পর্ক, কর্মসংস্থান ও প্রশিক্ষণ বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী সচিব রাম প্রকাশ নওবুথ বৈঠকে উপস্থিত ছিলেন।

১৬ জানুয়ারি মঙ্গলবার মরিশাসের রাষ্ট্রপতির সাথে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি’র সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।

প্রবাসী কল্যাণ মন্ত্রী মরিসাসের উদ্দেশে ১৪ জানুয়ারি রবিবার ঢাকা ছাড়েন। ৬ দিনের সফর শেষে ২০ জানুয়ারি শনিবার তার দেশে ফেরার কথা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমান কার্গো নিরাপত্তা জোরদারে কঠোর ব্যবস্থার আহ্বান আইএটিএর

আরও বাংলাদেশি শ্রমিক নেবে মরিসাস

আপডেট সময় ১১:০০:০৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০১৮