ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

বড় দল, ছোট দল দেখব না: রিটার্নিং কর্মকর্তা

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাশেম বলেছেন, এই নির্বাচনে কেউ আচরণবিধি লঙ্ঘন করলে নির্বাচন কমিশন তা কঠোরভাবে মোকাবিলা করবে। আজ সোমবার নির্বাচন কমিশন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

রিটার্নিং কর্মকর্তা কাশেম বলেন, ‘আমাদের যে নির্বাচনী বিধিমালা তাতে তারা পথসভা এবং ঘরোয়া সভা—এগুলো তারা করতে পারবে। তাদেরকে আবারও বলতে চাই, তারা যেন আচরণবিধি চলেন। কোন বড় বা কোন দল ছোট আমরা দেখব না। প্রার্থী হিসেবেই তাদেরকে দেখব।’

গত ৩০ নভেম্বর ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক (৬৫) লন্ডনের একটি হাসপাতালে মারা যান। এর ফলে মেয়র পদটি শূন্য হয়ে পড়ে।

এর পরিপ্রেক্ষিতে গত ৯ জানুয়ারি ঢাকা উত্তর সিটির নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

ঘোষিত তফসিল অনুযায়ী ঢাকা উত্তর সিটির ভোটগ্রহণ হবে আগামী ২৬ ফেব্রুয়ারি। একইদিন উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ১৮টি করে ৩৬ ওয়ার্ডেও ভোটগ্রহণ করা হবে। প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৮ জানুয়ারি, তা যাচাই-বাছাই হবে ২১ ও ২২ জানুয়ারি এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ২৯ জানুয়ারি। ঢাকা উত্তর সিটির ভোটারসংখ্যা প্রায় ২৯ লাখ ৪৮ হাজার ভোটার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক আরও ৪১৫ জন

বড় দল, ছোট দল দেখব না: রিটার্নিং কর্মকর্তা

আপডেট সময় ০৮:৫৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০১৮