ঢাকা ১০:২৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ সদস্যদের মানোন্নয়ন করা দরকার : মান্না যে জাতি সংগীতকে গুরুত্ব দেয়, সে জাতি মানসিকভাবে বেশি উন্নত: সংস্কৃতি মন্ত্রী হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে উত্তেজনা ১১ মাসে রাজস্ব বোর্ডের রেকর্ড পরিমাণ শুল্ক-কর আদায় শিক্ষামন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাত ধর্ষণ চেষ্টার পর তরুণীর রহস্যজনক মৃত্যু, বৃদ্ধ গ্রেফতার মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা ভারতের সঙ্গে পানিবণ্টন চুক্তিগুলো পর্যালোচনা করা হচ্ছে : পানিসম্পদ মন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে ব্রাজিল সমর্থকদের ৭৫০ বর্গফুট পতাকা শোডাউন শিশুকে অপহরণের পর হত্যা, ৫ জনের মৃত্যুদণ্ড

প্রশ্নফাঁসে জড়িত শিক্ষকরা চাকরি হারাবেন: শিক্ষামন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

সরকার বার বার কঠোর পদক্ষেপ নেওয়ার পরেও কিছু সংখ্যক শিক্ষক প্রশ্নপত্র ফাঁসে সরাসরি জড়িত। এজন্য এবার আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, কোনো শিক্ষক প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার প্রমাণ পেলে তার চাকরি থাকবে না। এমনকী সংশ্লিষ্ট কেন্দ্র থাকবে না এবং ওই স্কুলের রেজিস্ট্রেশন বাতিল করে দেয়া হবে।

জাতীয় সংসদের শীতকালীন অধিবেশনে রবিবার প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের সম্পূরক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

সাম্প্রতিক প্রশ্নপত্র ফাঁসকে প্রযুক্তির উন্নয়নের সমস্যা হিসেবে অবহিত করে শিক্ষামন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তির কারণে কিছু শিক্ষক মোবাইল ফোন বা অন্যান্য কিছু ব্যবহার করে তারা আগে প্রশ্নপত্র খুলে এটা প্রচার করে দেয়। এতে তারা অর্থ রোজগারের পাশাপাশি সরকারকে বেকাদায় ফেলতে চান। এমন কিছু সংখ্যক শিক্ষক, যারা আমাদের সন্মান নষ্ট করছে, সার্বিক সমস্যার সৃষ্টি করছে। আমরা একটা ব্যবস্থা নিলে তারা পাল্টা ব্যবস্থা নিচ্ছে। এবার কঠোর অবস্থা নেওয়ার কারণে প্রশ্ন ফাঁস বন্ধ হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

সাংসদ দিদারুল আলমের (চট্টগ্রাম-৪ )এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানান, দেশে মোট ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে মোট ৩১ লাখ ৫০ হাজার ৪০৯ জন শিক্ষার্থী রয়েছে।

সাংসদ এম আবদুল লতিফের (চট্টগ্রাম-১১)এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, দেশের প্রতিটি জেলায় সরকারি-বেসরকারি উদ্যোগে একটি করে বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা সরকারের রয়েছে। ধনী-গরীব নির্বিশেষে সকলের জন্য উচ্চ শিক্ষার পথ সুগম করতে এ উদ্যোগ নেয়া হচ্ছে। সরকারের বর্তমান মেয়াদে ২০১৪ সাল থেকে এ পর্যন্ত দেশে ৩টি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে এবং ১৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন ও পরিচালনার অনুমতি প্রদান করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদ সদস্যদের মানোন্নয়ন করা দরকার : মান্না

প্রশ্নফাঁসে জড়িত শিক্ষকরা চাকরি হারাবেন: শিক্ষামন্ত্রী

আপডেট সময় ১১:২৫:৫০ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০১৮