ঢাকা ১০:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

পারকিনসন্সসহ বিভিন্ন রোগে ভুগছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

অাকাশ জাতীয় ডেস্ক:

সাবেক রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দিন আহমেদ শ্বাসকষ্টজনিত সমস্যা ছাড়াও উচ্চ রক্তচাপ, হৃদরোগ, পারকিনসন্সসহ বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছেন। গত বছরের ৩০ ডিসেম্বর পেটব্যথা ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হয়েছিলেন।

চিকিৎসা শেষে ১৪ দিন পর শুক্রবার সুস্থ অবস্থায় তিনি নিজ বাসায় ফিরেন বলে বিএসএমএমইউর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে বলা হয়, তিনি এখন সুস্থ আছেন। বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন ও ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহর তত্ত্বাবধানে কেবিন ব্লকের ৬১১নং কেবিনে চিকিৎসাধীন ছিলেন।

ডা. এবিএম আব্দুল্লাহ জানান, বর্তমানে সাবেক রাষ্ট্রপতির শ্বাসকষ্ট সমস্যাসহ শারীরিক অবস্থা আগের তুলনায় ভালো রয়েছে। চিকিৎসাধীন থাকাকালে প্রতিদিনই সাবেক রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দিন আহমেদের চিকিৎসার খোঁজখবর নেন এবং দেখতে যান বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান।

উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এবং পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল্লাহ আল হারুনও সাবেক রাষ্ট্রপতির চিকিৎসার খোঁজখবর নেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক আরও ৪১৫ জন

পারকিনসন্সসহ বিভিন্ন রোগে ভুগছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

আপডেট সময় ১১:০৩:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০১৮