ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন ও মালয়েশিয়া ঐকমত্য পোষণ করেছে: মাহদী আমিন ভিসা চালুর ঘোষণা: স্বাগত জানাল পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিধায়করা ফ্যামিলি কার্ড আপনাকে খুঁজতে হবে না, পৌঁছে যাবে আপনার দোরগোড়ায়’ মাদককারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ ভূমিমন্ত্রীর চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে: আর্জেন্টিনার রাষ্ট্রদূত পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা টাঙ্গাইলে ‘জনতার সংযোগ’ কার্যক্রমের উদ্বোধন বৈশ্বিক জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত পদক্ষেপের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষায় বিনিয়োগ বাড়াচ্ছে সরকার: আমান উল্লাহ আমান

জোট নেতাদের সঙ্গে বৈঠকে খালেদা

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সঙ্গে বৈঠকে বসেছেন জোটপ্রধান খালেদা জিয়া। সোমবার রাত সোয়া ৯টায় চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

বৈঠকে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য আবদুল হালিম, জাতীয় পার্টির মোস্তফা জামাল হায়দার, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, এলডিপির রেদোয়ান আহমেদ, জাগপা সভাপতি রেহানা প্রধান, ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া, পিপলস লীগের চেয়ারম্যান গরীবে নেওয়াজ, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, ইসলামী ঐক্যেজোটের (একাংশ) আব্দুর রকিব, খেলাফত মজলিসের আহমদ আব্দুল কাদের, ন্যাপ ভাসানীর আজহারুল ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলামের আবদুর রব ইউসুফী, ডেমোক্রেটিক লীগের সাইফুদ্দিন মুনি, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির মঞ্জুর হোসেন ঈসা, সাম্যবাদী দলের সাঈদ আহমেদ প্রমুখ উপস্থিত আছেন।

জোটের শরিক লেবার পার্টির মধ্যে নেতৃত্বের বিভক্তির কারণে মোস্তাফিজুর রহমান ইরান ও হামদুল্লাহ আল মেহেদীর কোনো পক্ষকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি।

সর্বশেষ গত ১৫ নভেম্বর ২০ দলীয় জোটের সাথে খালেদা জিয়ার বৈঠক হয়। মঙ্গলবার নির্বাচন কমিশন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা রয়েছে। তফসিল ঘোষণার আগেই ২০ দলীয় জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামী দলের মহানগর উত্তরের সভাপতি সেলিম উদ্দিনকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বলে খবর প্রকাশিত হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন ও মালয়েশিয়া ঐকমত্য পোষণ করেছে: মাহদী আমিন

জোট নেতাদের সঙ্গে বৈঠকে খালেদা

আপডেট সময় ১০:০০:০৪ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০১৮