ঢাকা ০৮:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এক মাস পর কারামুক্ত সাবেক ফুটবলার আমিনুল

অাকাশ জাতীয় ডেস্ক:

কারাবন্দির এক মাস চার দিন পর জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সাবেক জাতীয় ফুটবল দলের অধিনায়ক আমিনুল হক। সোমবার বেলা ১২টার দিকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। দৈনিক আকাশকে আমিনুল নিজেই মুক্তির খবর নিশ্চিত করেছেন।

মুক্তির পর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা ফুলেল শুভেচ্ছা জানান সাবেক এই ফুটবলারকে।

গত ৫ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দুর্নীতি মামলায় হাজিরা দিয়ে ফেরার পথে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে আমিনুলকে আটক করে পুলিশ। পরে তাকে রাজধানীর বঙ্গবাজারের সামনে পুলিশের কাজে বাধা ও অগ্নিসংযোগের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। পরে তাকে রিমান্ডে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করে।

আমিনুল হক ২০১০ সালে জাতীয় দল থেকে অবসর নেন। এরপর তিনি বিএনপির রাজনীতিতে জড়িয়ে পড়েন। তিনি দেশের ফুটবলের অন্যতম সেরা গোলরক্ষক ছিলেন। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক পদে আছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এক মাস পর কারামুক্ত সাবেক ফুটবলার আমিনুল

আপডেট সময় ০৪:২৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০১৮