ঢাকা ০৪:০০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে : মির্জা ফখরুল দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সক্রিয় জীবনধারা গড়ে তোলা প্রয়োজন: সেনাপ্রধান গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবায়, প্রকল্প চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশকে সিঙ্গাপুর বানাতে চাই না, বাসযোগ্য করতে চাই : প্রতিমন্ত্রী শাহে আলম ইরানের হৃদয় ভেঙে ইতিহাস গড়ে নকআউটে মিশর হবিগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি ইউরোপের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের তুরাগে পিকনিক করতে গিয়ে ট্রলার থেকে পড়ে কিশোরের মৃত্যু ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা, আহত ছেলে

দেশ-জাতি ধ্বংসকারীদের ঝেঁটিয়ে বিদায় করতে হবে: জাকের পার্টি

অাকাশ জাতীয় ডেস্ক:

জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী বলেছেন, বিশ্ব জুড়েই এখন বিপদ সঙ্কুল এক সময়। নীতি, নৈতিকতা ও মানবিকতার ধ্বংস সাধন হচ্ছে। মানুষ মানুষকে হত্যা করতে দ্বিধা করে না। আমাদের দেশে এ ধ্বংসের বীজ ঢুকিয়ে দেয়া হয়েছে। তাই প্রতি দিনই সংবাদ মাধ্যমে হত্যার খবর থাকে। এ দেশের মানুষ এমন ছিল না। যারা দেশ ও জাতি ধ্বংসের এ কুশিক্ষা এনেছে, এদেশ থেকে তাদের ঝেঁটিয়ে বিদায় করতে হবে।

শুক্রবার ফরিদপুরের সদরপুর স্টেডিয়ামে জাকের পার্টির বিশাল এক ইসলামী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। হাজার হাজার শান্তিকামী মানুষের মুহুর্মুহু স্লোগান সমাবেশে নতুন মাত্রা যোগ করে। জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান খাজা সায়েম আমীর ফয়সলও সমাবেশে বক্তৃতা করেন।

জাকের পার্টি চেয়ারম্যান বলেন, আমি প্রযুক্তি বিরোধী নই। তবে প্রযুক্তির অসৎ ব্যবহারের বিরুদ্ধে। এ দেশের ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হতে দেয়া যাবে না। তাদের রক্ষা করতে হবে। ইয়াবার ছোবল থেকে বাঁচাতে হবে। মনুষত্ববোধের যে অধঃপতন, তা থেকে বেরিয়ে আসতে হবে।

পীরজাদা মোস্তফা আমীর ফয়সল সতর্কবাণী উচ্চারণ করে বলেন, দেশের ভিতরে বাইরে ষড়যন্ত্র হচ্ছে। সরকারের দায়িত্বশীল ব্যক্তিবর্গ ও সংবাদ মাধ্যমও এ কথা বলছে। কাজেই যে কোন সংকট মুকাবিলায় জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নকআউট ম্যাচ থেকে ছিটকে গেলেন ইংলিশ ডিফেন্ডার

দেশ-জাতি ধ্বংসকারীদের ঝেঁটিয়ে বিদায় করতে হবে: জাকের পার্টি

আপডেট সময় ১১:৪২:০২ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০১৮