ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মুক্তি পেয়ে কাজে যোগ দিলেন সৌদি মন্ত্রী

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সৌদি প্রতিমন্ত্রী ইব্রাহিম আল-আসাফকে গত নভেম্বর দেশটিতে দুর্নীতি বিরোধী অভিযানে আটক করা হয়েছিল। গত মঙ্গলবার সৌদি ক্যাবিনেটে তাকে দেখা গেছে। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছিল। তিনি সৌদি আরবের অর্থমন্ত্রণালয়ে ১৯৯৬ সাল থেকে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। পরবর্তীতে গত বছর তিনি যোগ দেন সৌদির জাতীয় তেল প্রতিষ্ঠান আরামকো’র পরিচালনা পর্ষদে।

আসাফের বিরুদ্ধে মক্কায় গ্রান্ড মসজিদের সম্প্রসারণ প্রকল্প ও জমি ক্রয়ে দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ ছিল। তবে তা মিথ্যা প্রমাণিত হওয়ায় গত ডিসেম্বরে তাকে মুক্তি দেওয়া হয়। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে দুর্নীতি বিরোধী অভিযানে শতাধিক ব্যক্তিকে গ্রেফতার এবং তাদের ৮’শ বিলিয়ন ডলারের সম্পদ জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে ১১ জন সৌদি প্রিন্স রয়েছেন।

এদের মধ্যে প্রিন্স মুতাইব বিন আব্দুল্লাহ যিনি সালমানের চাচাতো ভাই এবং ন্যাশনাল গার্ডের প্রধান ছিলেন, তিনি ১ বিলিয়ন ডলার সরকারকে দিয়ে গত ডিসেম্বরে মুক্তি পান। আটক ব্যক্তিদের মধ্যে সৌদি বিলিয়নার ব্যবসায়ী ও প্রিন্স আওলাদ বিন তালাল ও অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আদেল ফাকেই অন্যতম।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মুক্তি পেয়ে কাজে যোগ দিলেন সৌদি মন্ত্রী

আপডেট সময় ১২:৪৩:৩১ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০১৮