ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই থেকে পুরোদমে শুরু ফ্যামিলি-কৃষক-ইমাম কার্ড কর্মসূচি : আইনমন্ত্রী শ্রীমঙ্গলের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড বিশাল জনসংখ্যা জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরাই : শিক্ষামন্ত্রী বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে: কৃষিমন্ত্রী সহকারী অ্যাটর্নি জেনারেল আশিক রুবাইয়াতের পদত্যাগ যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ লেবাননে বিমান হামলা চালাল ইসরায়েল মেসির গোলে বাংলাদেশের উৎসব পৌঁছে গেল আর্জেন্টিনার সংবাদমাধ্যমে অবরোধ ভেঙে হরমুজ ছাড়ল ইরানি জাহাজ, তেলের দাম কমল ইউরোপে পোশাক রপ্তানির আয় তিন মাসে কমেছে ২০ শতাংশ

২০১৪ সালের মতো নির্বাচন করতে দেওয়া হবে না: মওদুদ

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, বাংলাদেশে আর কোনোদিন ২০১৪ সালের মতো নির্বাচন করতে দেওয়া হবে না। এজন্য নির্বাচনের প্রস্তুতি গ্রহণের পাশাপাশি আন্দোলনও চালিয়ে যেতে হবে। এই আন্দোলন হলো গণতন্ত্র ও আইনের শাসন ফিরিয়ে আনার আন্দোলন। আন্দোলনের মুখে সরকার বাধ্য হবে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন মেনে নিতে।

রোববার নোয়াখালীর কোম্পানীগঞ্জ সিরাজপুর ইউনিয়নের নিজ বাসভবনে কবিরহাট উপজেলা ও পৌরসভার নেতাকর্মীদের এক সভায় তিনি এসব কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশে মওদুদ আহমদ বলেন, আগামী নির্বাচনে একজনকেও যেন কেন্দ্র থেকে কেউ বের করে দিতে না পারে, সেজন্য আপনাদের প্রস্তুত থাকতে হবে। যখন আন্দোলনের কর্মসূচি দেবো, তখন পেছনে তাকানোর সুযোগ নেই। তিনি বলেন, ৩৬ বছর একটি বাড়িতে ছিলাম। সেই বাড়ি থেকে আমাকে উচ্ছেদ করা হলো। বিএনপি করি বলে এই প্রতিহিংসার স্বীকার হয়েছি। সামান্য আপস করলে বাড়ি হারাতে হতো না। আমি বেইমানি করতে পারি না। ক্ষমতায় যেতে পারি আর নাই পারি, এজন্য আপস করতে পারি না। দলের নেতাকর্মীদের আশ্বাস দিয়ে তিনি বলেন, যারা সরকারি দলের নির্যাতনের শিকার হয়েছেন, ক্ষমতায় গেলে তাদের চাকরি ও অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

কবিরহাট উপজেলা বিএনপির সভাপতি চেয়ারম্যান আবদুর রহিমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হুদা চৌধুরী লিটন, বিএনপি নেতা আবু বাহার, মো. শাহাব উদ্দিন, চেয়ারম্যান জিয়াউল হক জিয়া, জাকির হোসেন সেলিম, আলতাফ হোসেন দুলাল প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই থেকে পুরোদমে শুরু ফ্যামিলি-কৃষক-ইমাম কার্ড কর্মসূচি : আইনমন্ত্রী

২০১৪ সালের মতো নির্বাচন করতে দেওয়া হবে না: মওদুদ

আপডেট সময় ১১:৪৯:৪১ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০১৭