ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইতালির সংসদ ভেঙে দিলেন রাষ্ট্রপতি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইতালির সংসদ ভেঙে দিয়েছেন দেশটির রাষ্ট্রপতি সার্জিও মাত্তারেলা। আগামী বছরের ৪ মার্চ জাতীয় সাধারণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে তিনি এ উদ্যোগ নিলেন। সরকার দ্রুত রাষ্ট্রপতির এ সিদ্ধান্তকে ডিক্রি হিসেবে এবং সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করবে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

এদিকে, পার্লামেন্ট ভেঙে যাওয়ার ফলে দেশটির জনপ্রিয় বিরোধী দল ফাইভ স্টার ও ফরসা ইতালিয়ার কাছে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে শাসকদল ডেমোক্রেটিক পার্টি। বিরোধী দলগুলো ইতালিতে অভিবাসন কমাতে কঠিন ব্যবস্থা আরোপের পক্ষে অবস্থান নিয়েছে। সাম্প্রতিক সময়ে দেশটিতে অভিবাসন, বিশেষ করে এশিয়া আফ্রিকা থেকে আসা অভিবাসী একটি বড় ইস্যু হয়ে উঠছে।

গত কয়েক মাস ধরেই সংসদের ভবিষ্যৎ নিয়ে দোলাচল চলছিল। শাসকদলের চেয়ে ক্রমেই বিরোধী জোট জনপ্রিয় হয়ে উঠছিল। সর্বশেষ এক জরিপে দেখা গেছে, বিরোধী ফাইভ স্টার পার্টির প্রতি জনসমর্থন রয়েছে প্রায় ২৮ ভাগ মানুষের। অন্যদিকে ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির প্রতি ২৩ শতাংশ ও অপর বিরোধী দল ফরসা ইতালিয়ার প্রতি সমর্থন রয়েছে ১৬ ভাগ মানুষের। তবে নিশ্চিতভাবে বলা যায় যে নতুন নির্বাচন হলেও কোনো দলই এককভাবে সরকার গঠন করতে সক্ষম হবে না। সেভাবেই রাজনৈতিক দলগুলো আগের থেকেই জোট গঠনের মাধ্যমে নতুন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইতালির সংসদ ভেঙে দিলেন রাষ্ট্রপতি

আপডেট সময় ১২:১৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০১৭