ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ঈদগাঁওতে দিনদুপুরে উপকূলীয় বনবিভাগের শতাধিক গাছ লুট

অাকাশ জাতীয় ডেস্ক:

কক্সবাজার ঈদগাঁওতে উপকূলীয় বন বিভাগের লাখো টাকা মূল্যের শতাধিক গাছ লুট করেছে কাঠ পাচারকারী চক্র । সংবাদ পেয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষ অভিযানের নামে আইওয়াশ করলেও লুটকৃত গাছ উদ্ধারে কোন ব্যবস্থা নেয়নি বলে জানান স্থানীয়রা। শনিবার ৩০ ডিসেম্বর সকালে ঈদগাঁও-চৌফলদন্ডী উপকূলীয় সড়কের জালালাবাদ পালাকাটা অংশে এ লুটেরা ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জালালাবাদ ইউনিয়নের বটতলী পাড়ার মৃত মুসলিম উদ্দীনের ছেলে নাজিম উদ্দিনের নেতৃত্ব শতাধিক সশস্ত্র ভাড়াটিয়া কাঠ পাচারকারী চক্র ভোর থেকে উক্ত সড়কে এক যুগ পূর্বে উপকূলীয় বনবিভাগের রোপিত কয়েক লাখ টাকা মূল্যের বড় আকারের শতাধিক গাছ কেটে পাচার শুরু করে। ভোর থেকে দুপুর পর্যন্ত পরিবেশ রক্ষায় ও জনস্বার্থে সরকারের রোপিত বিপুল সংখ্যক গাছ কেটে ফেলার দৃশ্য দেখে পথচারী ও এলাকাবাসী হতবম্ভ হয়ে পড়ে ।কিন্তু সশস্ত্র পাচারকারীদের ভয়ে কেউ মুখ খুলেনি।

এ দীর্ঘ সময় পর্যন্ত গাছ কর্তন সংবাদ পেয়ে সকাল ১১টার দিকে কক্সবাজার থেকে বন বিভাগের লোকজন পুলিশের সহযোগিতায় ঘটনাস্থলে পৌছার পূর্বেই কয়েক লাখ টাকা মূল্যের শতাধিক গাছ কেটে ঈদগাঁও বাজারে গত সপ্তাহে ভ্রাম্যমান আদালত কতৃক সীলগলা করে দেয়া অবৈধ একটি করাত কলে পাচার করে দেয়। এ সংবাদ জেনেও অভিযানে আসা বন বিভাগের কর্মকর্তারা রহস্যজনক কারণে উক্ত কাঠ উদ্ধার ও চিহ্নিত কাঠ পাচারকারীদের আটকে অভিযান চালায়নি বলে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ । নামে মাত্র পাচারকৃত গাছের কিছু ডালাপালা জব্দ দেখিয়ে দায় সারে।

প্রত্যক্ষদর্শীরা জানান, লুটকৃত শতাধিক গাছের প্রতিটার মূল্য ১৫ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত হতে পারে। সম্প্রতি চিহ্নিত এ কাঠ পাচারকারী চক্র স্থানীয় উপকূলীয় বন বিট কর্মকর্তা ও প্রভাবশালীদের মোটা অংকের টাকায় বশে এনে দিবালোকে পরিবেশ বিধ্বংসী এ অপকর্মে মেতে উঠে।

এদিকে অভিযান কালে এ দূর্নীতিবাজ বিট কর্মকর্তা সাধারণ এক বন প্রহরীকে রেন্জকর্মকর্তা হিসেবে জনসম্মুখে উপস্থাপন করে আইওয়াশ করে বলে গুরুতর অভিযোগ তুলছে সচেতন লোকজন। অভিযোগ উঠা বিট কর্মকর্তা শাহ আলমের মোবাইলে(০১৭৬২১৮৮২৪১) বার বার রিং দিলেও বন্ধ পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

আনোয়ার ইমরান, কক্সবাজার (ঈদগাঁও) প্রতিনিধি

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গুলি ও শ্রমিক হতাহতের খবর ভিত্তিহীন: গাজীপুর জেলা পুলিশ

ঈদগাঁওতে দিনদুপুরে উপকূলীয় বনবিভাগের শতাধিক গাছ লুট

আপডেট সময় ০১:১৯:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০১৭