ঢাকা ০৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

খালেদা জিয়া অভিযুক্ত হলে নির্বাচনে অযোগ্য হবেন: ড. আবদুর রাজ্জাক

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আবদুর রাজ্জাক বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দুর্নীতির দায়ে আদালতে অভিযুক্ত হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অযোগ্য বিবেচিত হবেন। শুক্রবার বিকালে টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে আবদুর রাজ্জাক আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার, সহায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি করে আন্দোলন ও হরতালের ডাক দিয়ে নির্বাচন বানচাল করা যাবে না। সংবিধান অনুযায়ী বর্তমান নির্বাচন কমিশনের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।

টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ছানোয়ার হোসেন এমপি ও জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মনোয়ারা বেগম এমপি প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরের লাউচাপড়ায় ইত্যাদির নতুন পর্ব ২৫ সেপ্টেম্বর বিটিভিতে

খালেদা জিয়া অভিযুক্ত হলে নির্বাচনে অযোগ্য হবেন: ড. আবদুর রাজ্জাক

আপডেট সময় ১১:৫৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০১৭