ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদকসেবনের প্রতিবাদ করায় বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা পাবনায় বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শতাধিক নেতাকর্মী নিয়ে আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী

বিয়েটা কি গোপনেই করলেন ইলিয়েনা!

আকাশ বিনোদন ডেস্ক:

ইলিয়ানা ডি ক্রুজ। বলিউড ও দক্ষিণী ছবির তারকার জনপ্রিয়তা এখন তুঙ্গে। একের পর এক ব্যবসা সফল ছবি উপহার দিয়ে যাচ্ছেন রুস্তম বধূ।  বাদশাহোতেও নজর কেড়েছেন।  কিন্তু এবার সবকিছু ছাপিয়ে নিজের বাস্তব জীবনের স্বামীর ছবি প্রকাশ করেছেন এ অভিনেত্রী।  অথচ এ নায়িকার বিয়ের খবরটাই জানতে পারলেন না ভক্তরা।  তবে কি গোপনেই বিয়েটা করেছেন ইলিয়েনা।

দীর্ঘ দিন ধরেই অস্ট্রেলিয়ার আলোকচিত্রী অ্যান্ড্রু নিবোনের সঙ্গে তার প্রেম চলছিল। দুজনে এক ছাদের নিচেই থাকেন। কাগজ-কলমে বিয়ের কাজটি সারেননি বলে নিজেদের স্বামী-স্ত্রী বলে পরিচয় দিতে পারেন না অ্যান্ড্রু ও ইলিয়ানা।  কিন্তু বড়দিন উপলক্ষে নিজের একটি ছবিতে অ্যান্ড্রুকে স্বামী পরিচয় দেন ইলিয়ানা।  এর ফলেই সন্দেহের দানা বেধেছে। এই তারকা এরই মধ্যে চুপিসারে বিয়ের শপথ নিয়ে ফেলেছেন কি না, সেটা এখনো অস্পষ্ট। কারণ, এখন পর্যন্ত তাঁর কাছ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

গত রবিবার রাতে ইনস্টাগ্রামে ক্রিসমাস ট্রির সামনে দাঁড়ানো একটি ছবি প্রকাশ করেন ইলিয়ানা ডি’ক্রুজ। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ফটো বাই হাবি’, মানে বরের তোলা ছবি। আর ছবিটি তিনি ট্যাগ করেছেন অ্যান্ড্রু নিবোনকে। প্রেমিককে এর আগে কখনোই তিনি স্বামী বলে পরিচয় দেননি।

ইলিয়ানা এর আগে একটি সাক্ষাৎকারে বলেছেন, তাঁর কাছে বিয়ে বিষয়টা গুরুত্বপূর্ণ নয়। বরং প্রেমিকের প্রতি তিনি প্রতিশ্রুতিবদ্ধ আছেন, এটাই তাঁর কাছে বড় ব্যাপার। তাহলে ইলিয়ানা মত পাল্টেছেন? এই নায়িকা অ্যান্ড্রুকে বিয়ে করে তা গোপন রেখেছিলেন? এমন অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভক্তদের মনে। কিন্তু ইনস্টাগ্রামে এই ছবির নিচে কোনো প্রশ্নেরই উত্তর দেননি ইলিয়ানা। বড়দিনে তিনি বিয়ের ঘোষণা দিলেন, নাকি ভক্তদের ধাঁধায় ফেললেন, তা বোঝা যাচ্ছে না।

২০১২ সালে হিন্দি ছবি ‘বরফি’তে সহ-অভিনেত্রীর চরিত্রে অভিনয় করার ছয় বছর আগে থেকেই ইলিয়ানা তেলেগু ছবির নিয়মিত নায়িকা। বলিউডে ‘বাদশাহো’, ‘ফাটা পোস্টার নিকলা হিরো’, ‘রুস্তম’, ‘ম্যায় তেরা হিরো’ এই নায়িকার আলোচিত কিছু কাজ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদকসেবনের প্রতিবাদ করায় বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা

বিয়েটা কি গোপনেই করলেন ইলিয়েনা!

আপডেট সময় ১২:০৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০১৭