ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমান বাংলাদেশের জন্য ‘আশার আলো’ : সাইমন ড্যানজাক শৈলকুপায় বিয়ের দাবিতে যুবকের বাড়িতে গৃহবধূর অনশন শাহরাস্তিতে ধর্ষণের শিকার শিশু ৬ মাসের অন্তঃসত্ত্বা, অভিযুক্ত আটক সংসদে প্রবেশে মাথা ঝোঁকানোতে আপত্তি জামায়াত এমপির বহিষ্কৃত শিবির নেতা জিসান কারাগারে খেলা শেষ হওয়ার ২ ঘণ্টার মধ্যে আমেরিকা ছাড়ার নির্দেশ ইরানকে নিখোঁজের চার দিন পর সাগরতীরে মিলল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ ভবানীপুরে শুভেন্দুর জয়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মমতা পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করলে ইরানে নরক নেমে আসবে: ট্রাম্প বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চান শ্রীলংকার প্রধানমন্ত্রী

বিএনপি আন্দোলন করতে ব্যর্থ: ওবায়দুল কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আসলে বিএনপি আন্দোলন করতে ব্যর্থ, এখন ছোটখাটো ভায়োলেন্সের ঘটনা দেখিয়ে তারা যে বাংলাদেশে আছে এবং একশনে আছে এটা তাদের কর্মীদেরকে বোঝাতে চায়।

আজ রোববার দুপুরে কুমিল্লার পদুয়াবাজার বিশ্বরোড রেলওয়ে ওভারপাস পরিদর্শনের সময় ওবায়দুল কাদের সাংবাদিকদের এসব কথা বলেন।

এ সময় সেতুমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি ইঙ্গিত করে বলেন, যখনই তিনি আদালতে যান তখনই তার লোকেরা মারামারিতে লিপ্ত হয়। পুলিশকে উসকানি দেয়, রাস্তা দখল করে এবং তারা পুলিশের দিকে ইটপাটকেল ছোড়ে। পুলিশ তখন কী করবে? পুলিশকে তো বাধ্য হতে হয় একশনে যেতে।

বাংলাদেশে আগাম নির্বাচনের কোনো সম্ভাবনা নেই উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে এমন কোনো খারাপ কাজ করেনি, যে ইস্যু দেখিয়ে বিএনপি আন্দোলন করবে। ক্ষমতা কি মামার বাড়ির আবদার নাকি, যে মানুষের কাছে চাইলেই দিয়ে দিবে। এখন আর মিথ্যাচারের ভাঙা ঢোল বাজিয়ে কোনো লাভ নেই।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন, সওজ কুমিল্লা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শাহাব উদ্দিন খান, সওজ চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক অরুণ আলো চাকমা এবং সওজ নির্বাহী প্রকৌশলী তোফাজ্জল হায়দার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমান বাংলাদেশের জন্য ‘আশার আলো’ : সাইমন ড্যানজাক

বিএনপি আন্দোলন করতে ব্যর্থ: ওবায়দুল কাদের

আপডেট সময় ০২:২৪:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০১৭