ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঘুরে যাচ্ছে ভাগ্যের চাকা, দেব কি এবার টপকে যাবেন সলমন খানকে!

আকাশ বিনোদন ডেস্ক:

গত কয়েক বছর ধরে চিত্রটা একই রকম। ইদের দিন মুক্তি পাচ্ছে সলমন খান, জিৎ ও দেবের ছবি। সলমনের ছবি সারা ভারতের সিনেমা হলে মুক্তি পায়। ব্লকবাস্টার হিটও হয়। আর এদিকে বাংলায় দেব আর জিতের মধ্যে চলে প্রবল যুদ্ধ, বাজার দখলের।

কখনও দেব জেতেন, কখনও জিৎ।

এ বছর কিন্তু খেলাটা বদলাচ্ছে। এই প্রথম ছ’টি ভারতীয় ভাষায়  মুক্তি পাচ্ছে ‘আমাজন অভিযান’। রিলিজের বাকি মাত্র দু’দিন। অ্যাডভান্স বুকিংয়েই তার স্পষ্ট প্রতিফলন। ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির সঙ্গে পাল্লা দিয়ে বিক্রি হচ্ছে দেবের ছবির টিকিট। একই চিত্র অনলাইনেও। অন্যান্য ভাষায় ডাবিং হওয়ার জন্যেই ‘আমাজন অভিযান’ দেখতে ভিড় করছেন ভিন্ন ভাষাভাষী দর্শকও। এঁদের মধ্যে অনেকেই আগে কখনও দেবের ছবি দেখেননি।

বাজার দখলের ময়দানে যে সলমন খানের তীব্র প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছেন দেব, সেটার আঁচ পাচ্ছে বলিউডও। প্রথম তিন দিনের পর ওয়র্ড অফ মাউথ পাবলিসিটির উপরও ভরসা রাখছেন প্রযোজক। কারণ, এই ব্যাপারে সফল হলে সত্যিই স্বপ্নপূরণের রাস্তায় হাঁটতে পারবেন দেব। হাঁটবে বাংলা ছবিও।

আপাতত দেখে নেওয়া যাক ‘টাইগার জিন্দা হ্যায়’ ও ‘আমাজন অভিযান’ ছবির ট্রেলার।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ঘুরে যাচ্ছে ভাগ্যের চাকা, দেব কি এবার টপকে যাবেন সলমন খানকে!

আপডেট সময় ১২:২১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০১৭